গত বছর এশিয়াডের মিক্সড ডাবলসে সোনাসহ ডাবলসে ব্রোঞ্জ পদক পাওয়া, এ বছর মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী করে প্রথম ভারতীয় হিসেবে সানিয়া মির্জা তুলে নিয়েছেন উম্বলডন ডাবলসের গ্র্যান্ড স্ল্যাম। স্বীকৃতিও মিলেছে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।
সানিয়ার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বলিউড স্টার রিতেশ দেশমুখ। হায়দারাবাদের এই টেনিস তারকাকে অভিনন্দন জানিয়ে রিতেশ তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন।
রিতেশ তার ফেসবুক পোস্টে লিখেছেন: খেলরত্ন সানিয়ার জন্য আমি গর্বিত। ভালো অর্জন-পুস্কারের জন্য মনোনীত হওয়ায় তোমাকে অভিনন্দন।







