চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানরাইজার্সে সাকিবদের সহকারী কোচ হাডিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ব্র্যাড হাডিনকে সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছে আইপিএলে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার আইপিএলের অন্যতম এই ফ্র্যাঞ্চাইজি তাদের টুইটারে এই খবর জানিয়েছে।

২০১৫ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য হাডিন সানরাইজার্স হায়দরাবাদের কোচ ট্রেভর বেলিসকে সহায়তা করবেন।
সাবেক উইকেট রক্ষক-ব্যাটসম্যান হাডিন এর আগে অজি দল‌ের ফিল্ডিং কোচও হয়েছেন। ২০১৬ সালে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সহকারী ছিলেন তার সাবেক সতীর্থ রায়ান হ্যারিসের সঙ্গে। সেই অস্ট্রেলিয়া ‘এ’ দল ভারত ও সাউথ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গে সিরিজ খেলেছিল।

টুইটারে হাডিনের অন্তর্ভুক্তির কথা জানিয়ে সানরাইজার্স হায়দরাবাদ লিখেছে, ‘সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচ হিসেবে ব্র্যাড হাডিনকে আমরা স্বাগত জানাই।’

৪১ বছরের হাডিন অস্ট্রেলিয়ার হয়ে ২০০১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত খেলেছেন। ৬৬টি টেস্ট, ১২৬টি ওয়ানডে এবং ৩৪টি টি-টুয়েন্টি ম্যাচে তিনি অজি দলের প্রতিনিধিত্ব করেন। ৬,৭৯০ আন্তর্জাতিক রান‌ের মালিক তিনি।

টম মুডিকে সরিয়ে বেলিসকে কোচ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ইংল্যান্ড বিশ্বকাপ জেতার পরেই বেলিসকে তাদের কোচ হিসেবে নির্বাচিত করে হায়দরাবাদ। চলতি অ্যাশেজে ইংল্যান্ড দলের কোচ হিসেবে রয়েছেন বেলিসই। এই সিরিজের পরই তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন।

হেড কোচ ও সহকারী কোচ পদে পরিবর্তন আনলেও মেন্টর পদে কোনো হেরফের করেনি হায়দরাবাদ। মেন্টর হিসেবে যথারীতি থাকছেন ভিভিএস লক্ষ্মণ ও মুত্তিয়া মুরালিধরন।

Reneta

২০১৯ সালের আইপিএলে চতুর্থ দল হিসেবে শেষ করে সানরাইজার্স হায়দরাবাদ। এলিমিনেটর পর্বে তারা দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিবসানরাইজার্স হায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT