চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদা পোশাকে উপেক্ষিতই থাকলেন গেইলরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি দিয়ে এক বছর পর জাতীয় দলে ফিরেছেন। ক্রিস গেইলকে ঘিরে আশা বাড়ছিল, হয়ত সাদা পোশাকেও দেখা যেতে পারে। কিন্তু এই ব্যাটিং দানবের অপেক্ষাটা আরও দীর্ঘই হল। গেইলের সঙ্গে ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলসদের ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বিপক্ষে ২০১৪ সালে সিরিজ জেতা ছাড়া গত তিন বছরে আর একটি সফরেও জয় নেই ক্যারিবীয়দের। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে গেইল, ব্র্যাভো ভ্রাতৃদ্বয় ও স্যামুয়েলসদের মত ক্রিকেটাররা সাদা পোশাকের ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। জয় খরা কাটাতে শোনা যাচ্ছিল ফেরানো হতে পারে দলছুট এসব ক্রিকেটারকে।

কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে সেই উপেক্ষিতই থাকলেন গেইলরা। জেসন হোল্ডারের কাঁধেই থাকছে নেতৃত্বভার। ১৭ আগস্ট এজবাস্টনে দিবা-রাত্রির টেস্ট দিয়ে শুরু হবে ক্যারিবীয়দের ইংল্যান্ড সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল:

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যেকউড, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, কাইল হোপ, শাই হোপ, আলজারি জোসেফ, কাইরন পাওয়েল, রেইমন রেইফার, কেমার রোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস গেইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলতে চলতে রাজধানীতে ট্রেনের ইঞ্জিন বিকল, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

পরবর্তী

দ্রাবিড়-জহিরদের ‘অপমানে’ ক্ষেপেছেন রামচন্দ্র

পরবর্তী
দ্রাবিড়

দ্রাবিড়-জহিরদের ‘অপমানে’ ক্ষেপেছেন রামচন্দ্র

অ্যাকশনএইড

বাংলাদেশের গুরুত্বপূর্ণ গণসেবাগুলো জনমুখী নয়: অ্যাকশন এইড

সর্বশেষ

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT