চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাদা-কালো প্রেম’ দুই বছর পর নাম বদলে কেন ‘ডনগিরি’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৮
বিনোদন
A A

শুরু থেকে নাম ‘সাদা-কালো প্রেম’। ২০১৬ সালে মহরত হয় এই নামে। ২০১৮ তে নাম বদলে হয়েছে ‘ডনগিরি’।

‘আপন মানুষ’ খ্যাত পরিচালক শাহ আলম মন্ডলের ভাষ্য, কাকরাইল পাড়ায় ঘুরে তিনি নামের কোন প্রশংসা পাননি। বরং প্রদর্শক এবং পরিবেশকদের কাছে শুনেছেন এমন নামে নাকি ছবি চলেনা। তাই নাম বদলে রেখেছেন ‘ডনগিরি’।

ঈদুল আযহায় মুক্তির মিছিলে থাকার সিদ্ধান্ত নিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব খান-বুবলির সিনেমা ‘ক্যাপ্টেন খান’ ও সিয়াম-পূজার ‘দহন’ সিনেমার পর ঈদে এটি তৃতীয় সিনেমা মুক্তির ঘোষণা।

সিনেমার ট্রেলার দেখানো ও নতুন নায়িকা এমিয়া এমির পরিচয় অনুষ্ঠানে চ্যানেল আই অনলাইনকে নাম বদলানোর প্রেক্ষাপট নিয়ে বলেন পরিচালক শাহ আলম মন্ডল। পরিচালকের এটি তৃতীয় সিনেমা। তার প্রথম সিনেমার নাম ‘ভালোবাসা সীমাহীন’।

‘ডনগিরি’র নায়িকা এমিয়া এমির এটি নায়িকা হিসেবে প্রথম সিনেমা। পরিচালক শাহ আলম মন্ডল তার সিনেমার নায়িকা প্রসঙ্গে বলেন, সে আমার সিনেমার দ্বিতীয় নায়িকা হিসেবে কাজ করেছে ‘আপন মানুষ’ এ। তার মধ্যে প্রথম নায়িকা হওয়ার গুণ আছে বলে আমার মনে হয়েছে। তাই সুযোগ দিয়েছি। এখন বাকী পথ চলার সিদ্ধান্ত নিজের।’ পরিচিতি অনুষ্ঠানে এমিয়া এমি বলেন, আমার ক্যারিয়ারে নায়কা হিসেবে এটি প্রথম সিনেমা। সব সময় শেখার চেষ্টা রাখব আমি।’

Reneta

অনুষ্ঠানে প্রবীণ অভিনেতা সৈয়দ হাসান ইমাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘ডনগিরি’ কোরবানীর ঈদে মুক্তি পাবে বলে জানান পরিচালক শাহ আলম মন্ডল। সিদ্ধান্ত নড়চড় হবেনা বলে জানান তিনি। এর আগে শাপলা মিডিয়া শাহীন সুমন এর পরিচালনায় ‘শাকিব খান ও বুবলির ‘ক্যাপ্টেন খান’ এবং জাজ মাল্টিমিডিয়া রায়হান রাফি পরিচালিত সিয়াম ও পূজা চেরী জুটির ‘দহন’ সিনেমা মুক্তির ঘোষণা দেয় আসন্ন ঈদুল আযহায়।

ছবিতে এমির বিপরীতে দুইজন নায়ক আছেন। তারা হলেন বাপ্পি চৌধুরী ও আনিসুর রহমান মিলন। আরও অভিনয় করবেন হাসান ইমাম, শর্মিলী আহমেদ, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, মিশা সওদাগর, শিবা সানু, ডি জে সোহেল প্রমূখ।

সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনার মাধ্যমে যাত্রা শুরু করছে এসএস প্রোডাকশন্স। প্রযোজক মনির ইলিয়াস বাংলা সিনেমায় আরো বিনিয়োগের আশা প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দহনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT