চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদমানের কাছে হেরে গেলেন জুনায়েদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কঠিন লক্ষ্যকে সহজ করে দিলেন সাদমান ইসলাম। তার ব্যাট হাসল সময়োপযোগী এক ফিফটিতে। ফিফটি করেছিলেন ব্রাদার্স ইউনিয়নের জুনায়েদ সিদ্দিকীও। কিন্তু সাদমানের কল্যাণে শেষ হাসি হেসেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

বিকেএসপিতে বৃষ্টি ভেজা মাঠে ব্রাদার্সের বিপক্ষে শক্ত এক ম্যাচ হেসেখেলেই জিতে নিয়েছে শাইনপুকুর। ৪০ ওভারে ২৩৯ রানের লক্ষ্য তাড়ায় ৮ উইকেট আর ২৬ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সোহরাওয়ার্দী শুভর দল।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪০ ওভার পর্যন্ত ৫ উইকেটে ১৯৭ রান তুলতে পারে ব্রাদার্স। এরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। ৮৬ বলে ৭৪ রান করে দলকে ভালো সূচনা এনে দেন ওপেনার জুনায়েদ সিদ্দিকী। মিডল অর্ডারে ভারতীয় চিরাগ জনির ৫৪ রান মাঝারি সংগ্রহের পথের দিকেই নিচ্ছিল ব্রাদার্সকে।

বৃষ্টি থামলে শাইনপুকুরের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৩৯। জিততে হলে ওভারপ্রতি লাগবে ৬ করে রান, এমন সমীকরণে দলের জন্য কাজটা সহজ করে দেন সাদমান। তার ৬৯ বলে ৭৭ রানের ইনিংসটির কল্যাণে জয়ের পথ সুগম হয় শাইনপুকুরের।

দুই ওপেনার ফেরার পর তৌহিদ হৃদয়কে সঙ্গী করে বাকি পথটুকুতে দলকে পা পিছলাতে দেননি উনমুক্ত চাঁদ। ৮৩ বলে ৯০ রানের অপরাজিত এক ইনিংস খেলে উইকেট ছেড়েছেন ভারতীয় এ ব্যাটসম্যান।

ঢাকা প্রিমিয়ার লিগে ষষ্ঠ রাউন্ডে বুধবারের আরেক ম্যাচে তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া দল বিকেএসপির বিপক্ষে জিততে ঘাম ছুটেছে প্রাইম দোলেশ্বরের। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ বছর বয়সী পেসার তানজিম হাসান সাকিবের বোলিং তোপে পড়ে দোলেশ্বর।

Reneta

সাকিব তোপে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে যখন কাঁপছে দল, তখন সৈকত আলীকে নিয়ে ৫৭ রানের জুটি গড়ে দোলেশ্বরকে পথে ফেরান তাইবুর রহমান। সৈকত ৪৩ রানে আউট হলেও ৬১ রানে অপরাজিত থেকে দলকে ৩ উইকেটের জয় এনে দেন তাইবুর।

দল হারলেও ১০ ওভারে ৩৫ রান খরচায় ৩ উইকেট দিয়ে উজ্জ্বল ছিলেন বিকেএসপির পেসার সাকিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টসসাদমান ইসলাম অনিক
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT