চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ধাপে ওমরাহ পালন শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা মহামারির কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর রোববার থেকে ওমরাহ করতে পারছেন মুসল্লিরা।

প্রথম ধাপে সৌদি আরবে অবস্থানকারী স্থানীয় ও প্রবাসীরা নির্ধারিত নিয়ম ও শর্ত পালন সাপেক্ষে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ–বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানদের কাছে পবিত্র দুই মসজিদের জেয়ারত ও ওমরাহ পালনের জন্য প্রথম ধাপে প্রতিদিন ছয় হাজার মুসল্লি সুযোগ পাবেন। দিনে ১২টি গ্রুপে বিভক্ত হয়ে ওমরাহ ও জেয়ারতের কাজ সম্পন্ন করতে হবে। প্রতি গ্রুপে ৫০০ ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন।

ওমরাহ পালনের জন্য মুঠোফোন অ্যাপ্লিকেশন ‘ইটার্মা’র মাধ্যমে আবেদন করতে হয়েছে। মহামারি করোনাভাইরাসের মধ্যে সীমিত পরিসরে ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব সরকার এ অ্যাপ চালু করেছে। গত ২৭ সেপ্টেম্বর মুঠোফোন অ্যাপ্লিকেশন ইটার্মার মাধ্যমে ওমরাহ পালনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

ওমরাহ চলাকালে মুসলমানদের কাছে পবিত্র নগরী মক্কার কাবা শরিফের পুরো আঙিনা প্রতিদিন ১০ বার জীবাণুমুক্ত করার কার্যক্রম চালানো হবে। ওমরাহ পালনে কাবা চত্বরে যাওয়ার আগে প্রত্যেক ওমরাহ পালনকারীকে জীবাণুমুক্ত করা হবে। প্রত্যেককে বোতলজাত জমজমের পানিও সরবরাহ করা হবে।

পবিত্র হজ ছাড়া সারা বছর ওমরাহ করেন মুসলমানরা। তবে করোনা মহামারির কারণে প্রায় ছয় মাস বন্ধ ছিল ওমরাহ। আর করোনার প্রকোপ ছড়িয়ে পড়ায় এবার পবিত্র হজ পালন করা হয়নি।

Reneta

সৌদি আরব জানায়, করোনা পরিস্থিতি মূল্যায়ন ও বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ওমরাহ পালনের আকাঙ্ক্ষার আলোকে ওমরাহ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুসল্লিদের ওমরাহ পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সতর্কতামূলক ব্যবস্থা নেবে দেশটি।

তবে ওমরাহ পালনকারীরা কাবা চত্বরে তাওয়াফ সম্পন্ন করলেও হাজরে আসওয়াদ স্পর্শ বা চুম্বনে নিষেধাজ্ঞা রয়েছে। কাবা শরিফের বাইরে অস্থায়ী প্রাচীরের বাইরে থেকে তাওয়াফ সম্পন্ন করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরবহজ ও ওমরাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT