নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামী সেনাবাহিনীর সার্জেন্ট (বরখাস্ত) এনামুল কবিরকে আজ রোববার সকালে মাগুরায় গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা শহরের ভায়নার মোড় বাসস্টান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুর ১২ টার দিকে তাকে মাগুরা জেলা জজ আদালতে নেয়া হয়েছে। আদালতের মাধ্যমে তাকে নারায়ণগঞ্জে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তার বাড়ি মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের কাতলি গ্রামে। তিনি ওই গ্রামের ইমারত হোসেন মোল্যার ছেলে। এনামুলকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে আদালতে বিপুল সংখ্যক উৎসুক দর্শনার্থীর ভিড় জমে।








