চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতরাস্তা-কাওরান বাজার সংযোগ সড়ককে পার্কিংমুক্ত ঘোষণা

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৭:৫১ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

রাজধানীর সাতরাস্তা ও কারওয়ান বাজার সংযোগ সড়ককে পার্কিংমুক্ত ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সড়কটি নগরবাসীর উৎসব উদযাপনের জায়গা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। ২৯ নভেম্বর ট্রাক স্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিবহন শ্রমিক ও মালিকদের বাধা দেওয়ার ঘটনায় দু:খ প্রকাশ করেছেন মালিক ও শ্রমিক নেতারা।

কয়েকদিন আগেও যে রাস্তা দিয়ে গাড়ি পার হওয়াই ছিলো কষ্টকর সেখানে উত্তর সিটি কর্পোরেশনের পার্কিংমুক্ত ঘোষণা করার এই অনুষ্ঠান। মুহূর্তেই যা রূপ নেয় সমাবেশে। মেয়রের এমন অনুষ্ঠানে যোগ দিতে উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা আসেন মিছিল নিয়ে।

অনুষ্ঠানের শুরুতেই পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা বলেন, রাজধানীকে যানজটমুক্ত করতে সিটি মেয়রের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবেন এবং পাশে থাকবেন।

Banglabid

বাংলাদেশ ট্রাক মালিক ও শ্রমিক সমিতি আহবায়ক রুস্তম আলী বলেন, ২৯ নভেম্বরের ওই দিনে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিলো সেই ঘটনা আমাদেরকে লজ্জিত করেছে।

তেজগাঁও ট্রাক স্ট্যান্ড ও মহাখালী বাস স্ট্যান্ডের জন্য নিজস্ব জায়গায় আধুনিকমানের টার্মিনাল নির্মাণে উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এই এলাকাকে যানজট মুক্ত রাখার জন্য আপনার কাছে অনুরোধ রইল।

মন্ত্রী আরো বলেন, এখানে যেমন ট্রাক স্ট্যান্ডের দাবি রয়েছে, তেমনি মহাখালি বাস স্ট্যান্ডকে একটি সুন্দর দোতালা বাস স্ট্যান্ড করে দেবেন আশা করি।

Reneta

ঢাকা উত্তরের মেয়র আনিসুল বলেন, কারওয়ান বাজার সংযোগ সড়কের মতো উত্তর সিটি কর্পোরেশনের গুরুত্বপুর্ন রাস্তাগুলো ধারাবাহিকভাবে পার্কিংমুক্ত ঘোষণা করা হবে। আমরা এই রাস্তাটিকে উৎসবের রাস্তা হিসেবে তৈরি করে দেবো ইনশাআল্লাহ। এ রাস্তাটিতে বাগান বানিয়ে দেবো। 

মেয়র আরো বলেন, দু পাশের ভবন মালিকদের বলেছি আপনারা দেওয়াল পরিস্কার করে দেবেন। সেই দেওয়ালে আমরা বাংলাদেশের ছবি আঁকবো; এখানে আপনারা বৈশাখী মেলা করবেন, এখানে বিজয় দিবসে উচ্ছ্বাস করবেন।

রাজধানী ঢাকাকে যানজটমুক্ত করতে সকলের সহযোগিতা চেয়েছেন মেয়র আনিসুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুসলিম বিদ্বেষের জবাবে যা বললেন কিংবদন্তী মোহাম্মদ আলী

পরবর্তী

বরিশালকে ১৩৭ রানের লক্ষ্য দিলো ঢাকা ডায়নামাইটস

পরবর্তী

বরিশালকে ১৩৭ রানের লক্ষ্য দিলো ঢাকা ডায়নামাইটস

নারীদের জন্য অবমাননাকর প্রতীক রাখছে না নির্বাচন কমিশন

সর্বশেষ

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞাতনামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT