চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরায় সুন্দরবন ইকো-ট্যুরিজম সেন্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৬
পরিবেশ
A A

সাতক্ষীরার মুন্সিগঞ্জে সুন্দরবন ঘেষা ২শ’ ৫০ বিঘা জমির উপর গড়ে তোলা হচ্ছে ইকোট্যুরিজম সেন্টার।

ওই ট্যুরিজম সেন্টারকে ঘিরে সেখানে সরকারিভাবে তৈরি করা হবে হোটেল ও রেস্টুরেন্ট। এতে কর্মসংস্থানের পাশাপাশি উন্নত হবে ওই অঞ্চলের মানুষের জীবনমান।

পরিবেশ বান্ধব পর্যটনকে গুরুত্ব দিয়ে সাতক্ষীরার মুন্সিগঞ্জে খোলপেটুয়া নদীর তীরে গড়ে তোলা হচ্ছে আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টার।

যেখানে থাকবে সুন্দরবন দেখার জন্য সুউচ্চ ওয়াচ টাওয়ার, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ, পরিবেশ বান্ধব সোলার বোট, পর্যটকদের মাছ ধরার জন্য থাকবে ফিসিং জোন, থাকবে সংগ্রহশালা, রেস্টুরেন্ট ও ইকো-হোটেল।

পর্যটকরা বলেন, এখানকার ইকো-ট্যুরিজমে অনেক মানুষের কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছে। পৃথিবীর সব দেশেই এখন ইকো-ট্যুরিজম নিয়ে ভাবনা। সরকার যদি ঠিকমতো ব্যবস্থা নেয় তাহলে ভবিষ্যতে ইকো-ট্যুরিজম দিয়ে বাংলাদেশ মাথা উচুঁ করে দাঁড়াবে।

ওই ইকোট্যুরিজম সেন্টারে কটেজ, রেস্টুরেন্টসহ সবকিছুই তৈরী হবে প্রকৃতি থেকে পাওয়া সামগ্রী দিয়ে। নির্মাণ কাজ তত্ত্বাবধান  করবে জেলা প্রশাসন ।

Reneta

সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, এর মাধ্যমে এই এলাকায় পর্যটনের আগমন আরো বেশি ঘটবে। পর্যটনের যে সুবিধা সেটা তারা এখান থেকে পাবে।

ইকোট্যুরিজম সেন্টারটির নির্মাণ কাজ শেষ হলে সাতক্ষীরার সুন্দরবন ট্যুরিজমের পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসবে জীবনমান উন্নয়নে। বদলে যাবে এলাকার অর্থনৈতিক চিত্র,  এমন আশা  এলাকাবাসির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকো-ট্যুরিজমইকোট্যুরিজম সেন্টারসুন্দরবন
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT