আবুল কালাম আজাদ: সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে ১০৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ ২৩০ বোতল ফেন্সিডিল, ১৬ পিছ ইয়াবা এবং ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ৬১জন, কলারোয়া থানায় ৫জন, তালা থানায় ৬ জন, কালিগঞ্জ থেকে ৮জন, শ্যামনগরে ৭জন, আশাশুনি থানা থেকে ৬জন, দেবহাটা থেকে ৭ এবং পাটকেলঘাটা থেকে ৬ ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।







