চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরায় নির্বাচনী সংঘর্ষে আহত ১৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, রাজনীতি, সাতক্ষীরা
A A

আবুল কালাম আজাদ
সাতক্ষীরার বৈকারী ইউনিয়নের খলিলনগর ভোটকেন্দ্রে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান অসলে-সহ ৮ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টার সময় দু’পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া একই ইউনিয়নের কাথন্ডা ওয়ার্ডের মেম্বর প্রার্থী আব্দুল জলিলের বাড়িতে হামলার অভিযোগ করা হয়েছে। ওই ঘটনায় ১০ জন আহত হয়েছে।

বৈকারী ইউনিয়ন ছাড়া সাতক্ষীরা সদর উপজেলার অন্য ১২টি ইউনিয়নে কোনো ধরনের সহিংসতা বা অনিয়মের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর পর ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে ১৩টি ইউনিয়নে ৬৪ জন চেয়ারম্যান, ৪৯১ জন মেন্বর ও ১৬০ জন সংরক্ষিত পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কেন্দ্র প্রতি একজন এসআইএর নেতৃত্বে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও বিজিবি টহল দিচ্ছে।

Reneta

এবারের নির্বাচনে ১৩টি ইউনিয়নের ১২৬ টি কেন্দ্রে ২ লাখ ৬৬ হাজার ৬৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচননির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT