চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরায় কুল চাষে সম্ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৬
কৃষি
A A

সাতক্ষীরার বেলে-দোঁয়াশ মাটি ও নাতিশীতোষ্ণ জলবায়ু কুল চাষের উপযোগী। ধান, পাট, সবজি ও মাছ চাষ অপেক্ষাও কুল চাষে অধিক লাভবান হওয়ায় কৃষকরা এ চাষে ঝুঁকে পড়েছে।

ফলে সাতক্ষীরা কুল চাষের সম্ভাবনাময় জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে।

কৃষকদের দাবী, সরকারি সহায়তায় পর্যাপ্ত পরিমান কম সুদে বা সুদ মুক্ত ঋণ না পাওয়ায় তারা ঢাকার ওয়াজঘাট ও কাওরানবাজারের মহাজন বা ফড়িয়াদের কাছ থেকে দাদন নিতে বাধ্য হন। ফলে ওইসব ফড়িয়াদের কাছে কুল দিতে যেয়ে তারা ন্যয্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

Banglabid

সাতক্ষীরা জেলায় চলতি এবছর ৫০০ হেক্টর জমিতে কুল চাষ করা হয়েছে। তবে কলারোয়া, তালা ও সাতক্ষীরা সদর উপজেলায় সবচেয়ে বেশি কুল চাষ হয়ে থাকে।

গত বছর জেলায় ৪৭৫ হেক্টর জমিতে কুল চাষ করা হয়। জলবায়ুর পরিবর্তনজনিত কারণে ধান, পাট ও সবজির উৎপাদন কমে যাওয়ায় জেলার কলারোয়া উপজেলার সিঙ্গা, হুলহুলিয়া, বহুড়া ও সাতপোতা এলাকায় ১৯৯৫ সাল থেকে বাণ্যিজিক ভিত্তিতে নারিকেল কুল, বাউকুল, আপেল কুল, বাউ কুল ও ঢাকা নাইন্টি কুল চাষ শুরু হয়। এসবের মধ্যে নারিকেল কুল  সুস্বাদু ও বাজারে বেশি দামে বিক্রি হয়।

কুল বিক্রি করে কৃষকরা অধিক লাভ পাওয়ায় বর্তমানে উপজেলার বেড়বেড়ি, দরবাশা, কোমরপুর, নাথুপুর, বলিয়ানপুর, সোনাবাড়িয়া, রামকৃষ্ণপুর, বড়ালি, হিজলদি, সুলতানপুর, দাঁড়কি , চাঁন্দুড়িয়া ও কাতপুরসহ ৭০টি গ্রামে কুল চাষ হচ্ছে।

Reneta

তাদের দেখা দেখি তালা, সাতক্ষীরা সদর, দেবহাটা ও পার্শবর্তী যশোর জেলার শার্শা ও ঝিকরগাছা উপজেলার ৯০টি গ্রামে এ চাষ শুরু হয়েছে।

বাংলা নতুন বছরের প্রথম দিক থেকে পুরাতন কুল গাছের ডাল কেটে ফেলে জমিতে সেচ ও পরিচর্যার কাজ শুরু হয়। ভাদ্র মাসের মাঝামাঝি সময় নাগাদ কুল গাছে ফুল ধরার পর বিভিন্ন কীটনাশক স্প্রে করা হয়।

এ সময় কুল ফুলে মৌমাছির মাধ্যমে পরাগায়ন ঘটে।  আশ্বিন মাসের প্রথম দিকে  গাছে কুল ধরা শুরু হলে স্বাস্থ্য হানিকর নয় এমন হরমোন স্প্রে করা হয়।

মাঘ মাসের মাঝামাঝি সময় কুল পাকতে শুরু করে।  শেষ চৈত্র পর্যন্ত কুল পাওয়া যায়। বিঘা প্রতি মৌসুমে ৫০ থেকে ৫৫ কুইন্টাল কুল পাওয়া যায়। বর্তমানে নারিকেল কুল কেজি প্রতি ১০০ টাকা ও আপেল কুল ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কলারোয়ার সিঙ্গা বাজার ও সাতক্ষীরা শহরের বড় বাজারসহ কয়েকটি ডিপোর মাধ্যমে উৎপাদিত কুল  জেলার চাহিদা মিটিয়ে প্রতিদিন প্রায় ১০ মেট্রিক টন ঢাকার কাওরান বাজার, ওয়াজঘাট,  চট্টগ্রাম, খুলনা, যশোরসহ ও দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়।

জেলায় প্রায় চার হাজার পরিবার ও ১২ হাজারের বেশি নারী ও পুরুষ শ্রমিক এসব কুল বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরউপ-পরিচালক কৃষিবিদ কাজী এম এ মান্নান বলেন, গত বছরের তুলনায় এবার ২৫ হেক্টর জমিতে কুল চাষ বেশি হয়েছে। কলারোয়া, তালা ও সাতক্ষীরা সদরে বেশি কুল চাষ হয়। কুল চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়।

কুল একটি সুস্বাদু,মিষ্টি ও পুষ্টিকর ফল। দেশের মানুষের বিকল্প খাদ্য হিসাবে ও পুষ্টির পূরনে অনেকটা সহায়ক হবে কুল। দেশের চাহিদা মিটিয়ে কুল বিদেশে রপ্তানী করে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুল চাষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাতক্ষীরায় কুল চাষে সম্ভাবনা

পরবর্তী

পাকিস্তানিরা বুঝে যায় তাদের নির্দেশ মানবে না বাঙ্গালী

পরবর্তী

পাকিস্তানিরা বুঝে যায় তাদের নির্দেশ মানবে না বাঙ্গালী

পাকিস্তানিরা বুঝে যায় তাদের নির্দেশ মানবে না বাঙ্গালী

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT