২৫ বছর আগে ভারতের উত্তর প্রদেশে ১০ শিখ ধর্মাবলম্বীকে সাজানো বন্দুকযুদ্ধ হত্যা মামলায় ৪৭ পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটির একটি আদালত।
সোমবার দেশটির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি আদালত ওই রায় দেয়।
সেইসাথে ওই ১০ জনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণও দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
ওই ঘটনার চার বছর পর ৫৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। বিচার চলাকালীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়।
১৯৯১ সালে উত্তর প্রদেশের লাখনৌর পিলিভিতে ১০ শিখ ধর্মাবলম্বীকে বাস থেকে নামিয়ে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে তিন ধাপে গুলি করে হত্যা করা হয়।
পরে তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।






