সাজসজ্জা প্রশিক্ষণও ভ্যাটের আওতায়

এতদিন কেউ একজন চাইলেই ছোট্ট একটা বাসার মধ্যে বসে বিউটি স্যালনের ব্যবসায় আগ্রহীদের প্রশিক্ষণ দিতে পারতেন। এ জন্য সরকারকে কোনো কর বা মূসক দিতে হতো না। তবে আগামী অর্থবছর থেকে তা আর পারা যাবে না। প্রস্তাবিত বাজেটে এ বিউটি স্যালনের প্রশিক্ষণকে করের আওতায় আনার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বিউটিফিকেশন ট্রেনিং বা সাজসজ্জা প্রশিক্ষণকে কোচিংয়ের আওতায় আনার কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এর ফলে এখন থেকে বিউটি স্যালন পরিচালনার দক্ষতা অর্জনের বিষয়টি শিক্ষা কার্যক্রম হিসেবেই বিবেচিত হবে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সাজসজ্জা ও বিউটিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রমকে মূসক ব্যবস্থায় ‘কোচিং সেন্টার’ সেবাখাতের অন্তর্ভূক্ত করে মূসকের আওতায় আনার প্রস্তাব করছি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






