অপরাধ

সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন ৬১ বার পেছাল

সাগর-রুনি-র‌্যাবের সফলতা ম্লান হবে

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পিছিয়েছে। এ নিয়ে ৬১ বারের মতো মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছালো।

আগামী ৯ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোর্শেদ আল মামুন ভূইয়া এ আদেশ দেন।

রবিবার (২৫ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত এ আদেশ দেন।

আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু ইউসুফ এ তথ্য চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে।

এ নিয়ে ৭ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি র‌্যাব।

মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। মামলার অপর আসামিরা হলেন-বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি এই সাংবাদিক দম্পতিকে ঢাকায় পশ্চিম রাজাবাজার এলাকায় তাদের বাসায় নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার সময় ঐ বাসায় থাকা তাদের একমাত্র শিশু সন্তান মাহি সরওয়ার মেঘ বেঁচে যায়।

বিষয়:প্রতিবেদন সাগর-রুনি হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…