চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-সৌম্যের বিদায়ে চাপে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

সৌম্য ও সাকিবের শতরানের জুটিতে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। রান খরায় দুঃসময় আর চাপকে পেছনে ফেলার ঝলমলে ফিফটিকে দুর্দান্ত সেঞ্চুরিতে রূপ দিতে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। মধ্যাহ্ন বিরতির পর ৮৬ রানে ফিরেছেন।  কিন্তু সৌম্যর বিদায়ের পর দ্রুতই ফিরে যান সাব্বির রহমান আর সাকিবও। বোল্টের বলে সাউদিকে ক্যাচ দিয়ে ফেরেন সাব্বির (৭)। পরের ওভারে সাউদির লেগ স্টাম্পের বাইরে বলে উইকেটকিপার ওয়াটলিংকে ক্যাচ দেন সাকিব (৭৮ বলে ৯ চারে ৫৯)। ২ উইকেটে ১৬৫ থেকে বাংলাদেশের স্কোর তখন ৫ উইকেটে ১৭৯। ১৭ বল আর ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই সাজঘরে হাঁটা দিয়ে বিপদ বাড়িয়েছেন সাব্বির রহমান। দ্রুত তাকে অনুসরণ করে সাকিব আল হাসান বিপদ আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন।
শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে পানি পানের বিরতির আগ পর্যন্ত ৪৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলেছে বাংলাদেশ। উইকেটে আছেন দুই অভিষিক্ত নাজমুল হোসেন শান্ত ৭ ও নুরুল হাসান সোহান ২৫ রানে।

এর আগে ক্রাইস্টচার্চে টস হারার মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তামিম ইকবালের। মুশফিকুর রহিমের ডেপুটি সাদা পোশাকে অধিনায়কত্বের শুরুটা অবশ্য স্মরণীয় করে রাখতে পারলেন না। ব্যাটিংয়ের প্রথম ইনিংসটা ৫ রানেই থেমেছেন। টিম সাউদির বলে উইকেটের পেছনে বিজে ওয়েটলিংকে ক্যাচ দিয়ে তামিম।

পরে ট্রেন্ট বোল্টের বলে ওয়েটলিংকেই ক্যাচ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩ চারে ২৪ বলে ১৯ রানে ফিরেছেন প্রথমবার তিন নম্বরে ব্যাটিং করতে নামা অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

Banglabid

পরে সাকিবকে নিয়ে ১২৭ রানের জুটি গড়ে দারুণ জবাব দিচ্ছিলেন সৌম্য। বোল্টের বলে গ্র্যান্ডহোমকে ক্যাচ দিয়ে যার ইতি ঘটেছে। ফেরার আগে ১১ চারে ১০৪ বলে ৮৬ রানের ঝলমলে ইনিংস খেলেছেন বাঁহাতি সৌম্য।

চোট জর্জরিত বাংলাদেশ দলে চারটি পরিবর্তন এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমপি লিটনের হত্যাকারী-পরিকল্পনাকারীকে দ্রুতই সনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

পরবর্তী

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

মা ও মেয়েকে ভারতে নিয়ে বিক্রি 

সর্বশেষ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT