চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-মোসাদ্দেক নৈপুণ্যে জয় পেল আবাহনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ০১, জুন ২০১৬
স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের বোলিং আর মোসাদ্দেক হোসেনের ব্যাটিং নৈপুণ্যে প্রাইম ব্যাংকের বিপক্ষে পাঁচ উইকেটের জয় তুলে নিয়েছে তামিম ইকবালের আবাহনী লিমিটেড। এই নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে আবাহনী।

টসে জিতে আবাহনী ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় প্রাইম ব্যাংককে। তবে সাকিব আল হাসানের চমৎকার বোলিং নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট ২৪০ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলের পক্ষে উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সর্বোচ্চ ৪৬ রান করেন।

আবাহনীর পক্ষে সাকিব আল হাসান ১০ ওভারে ৩৫ রান চারটি উইকেট শিকার করেন। এছাড়া সাকলাইন সজীব তিনটি উইকেট নেন।

জবাবে ওপেনার তামিম ইকবালের ৪৬ বলে চারটি চার ও একটি ছয়ে ৪০ রান শুরুতেই দলকে নির্ধারিত লক্ষ্যের দিকে নিয়ে যায়। তামিমের আউটের পর সাভারের বিকেএসপিতে আলো ঝড়ান ভারতীয় ইউসুফ পাঠান। তিনি ৩৭ বলে সাতটি চার ও দু’টি ছয়ে ৬০ রান করে নাজমুলের বলে আউট হন। এছাড়াও শান্ত করেন ৩২ রান। তৃতীয় উইকেট জুটিতে ইউসুফ পাঠান ও নাজমুল হোসেন শান্ত ৯৪ রানের জুটি গড়েন।

দলীয় ১৫০ থেকে ১৫৬ রানের মধ্যে শান্ত, পাঠান ও সাকিবের উইকেট হারিয়ে খাদের কিনারে আবাহনী।দলকে উদ্ধার করতে ত্রাতা হিসেবে আর্বিভূত হন মোসাদ্দেক হোসেন।

মাত্র ৪৯ বলে চারটি চার ও চারটি ছয়ে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন মোসাদ্দেক। পঞ্চম উইকেট জুটিতে মোসাদ্দেক ও লিটন দাস অপরাজিত ৮৫ রান যোগ করেন।

Reneta

মোসাদ্দেকের অসাধারণ ক্যামিওতেই ৩৩ বল ও পাঁচ উইকেট হাতে রেখে জয় পায় আবাহনী।

এছাড়াও ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রিকেট একাডেমী পাঁচ উইকেটে হারায় ক্রিকেট কোচিং স্কুলকে। আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে পাঁচ উইকেটে পরাজিত করে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাক প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২১ আগস্ট মামলা তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ

পরবর্তী

রাজশাহী সিটি মেয়র জামিনে মুক্ত

পরবর্তী

রাজশাহী সিটি মেয়র জামিনে মুক্ত

বালু উত্তোলনের দায়ে ১৪ জনকে জেল-জরিমানা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT