চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-মুজিব ঘূর্ণিতে কুপোকাত চট্টগ্রাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে হারের বৃত্তেই ঘুরছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বন্দরনগরীতে খুলনার কাছে হারার পর সিলেটের সঙ্গে জয় পেলেও ধারাবাহিকতায় ব্যর্থ হল চ্যালেঞ্জার্সরা। কুমিল্লার পর সাকিব-মুজিবের ঘূর্ণিতে ধরাশায়ী হল নাঈম ইসলামের দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ফরচুন বরিশালের ব্যাটারদের ওপর ছড়ি ঘোরান মৃত্যুঞ্জয় ও শরিফুল ইসলাম। জবাবে শেষ পর্যন্ত লড়ে গেলেও মিরাজ-নাঈমদের ভিত নড়িয়ে দেন বরিশালের দুই স্পিনার সাকিব ও মুজিবুর। ১৪৯ রানের জবাবে সব উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে চট্টগ্রাম।

১৪ রানের জয় পাওয়ার দিনে ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে দলের চাপের মুহূর্তে খেলেন আসরের প্রথম ফিফটি। দলকে গড়ে দেন দারুণ এক ভিত। তবে সাকিবের গড়া ভিত বেশি দূর টানতে ব্যর্থ হন বরিশালের বাকি ব্যাটাররা।

ইনিংসের শুরুতেই শরিফুল ইসলামের তোপে ফেরেন মুনিম শাহরিয়ার। ধাক্কাটা ভালোই সামলে ক্রিস গেইল ও নাজমুল হোসেন শান্ত গড়েন দারুণ জুটি। তবে তারাও দলকে ভালো অবস্থা পৌঁছে দিতে পারেননি। ১৯ বলে ৩ ছক্কা ও এক চারে ২৫ রান করেন ইউনিভার্স বস। ২৯ বলে ২৮ রান করে ফেরেন শান্ত।

এরপর তৌহিদ হৃদয়ের ২২ রান বাদে আর কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি চারে নামা সাকিবকে। অধিনায়ক ৩১ বলে ফিফটি পূর্ণ করে মৃত্যুঞ্জয়ের শিকার হন। ব্যর্থ হন ব্রাভো, ইরফান শুক্কুর, নুরুল হাসানরা। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৪৯ রানে বরিশালকে গুটিয়ে দেয় নাঈম ইসলামের দল।

ফরচুন বরিশালের ব্যাটিং ব্যর্থতার দিনে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখান শরিফুল ইসলাম ও আসরের প্রথম হ্যাটট্রিক করা বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী। ২.১ ওভারে মাত্র ৯ রান খরচায় দুটি উইকেট নেন শরিফুল। ২ ওভারে ১২ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন মৃত্যুঞ্জয়। মেহেদী মিরাজ পেয়েছেন একটি উইকেট।

Reneta

জবাবে প্রথম ওভারেই চট্টগ্রামের ওপেনার উইল জ্যাককে শূন্য রানে ফেরান মুজিব-উর-রহমান। আফগান রহস্য স্পিনার পরে শিকার করেন বেনি হাওয়েল ও আকবর আলীকে। কোটার ৪ ওভার হাত ঘুরিয়ে খরচ করেন মাত্র ৯ রান।

মুজিবের দুর্দান্ত দিনে ঘুর্ণির দাপট দেখান সাকিবও। ম্যাচ সেরা হওয়া অধিনায়ক ২৩ রান খরচায় নেন তিনটি উইকেট। চট্টগ্রামকে গুটাতে ব্রাভো, রানা নেন দুটি করে উইকেট।

চট্টগ্রাম ঘরের মাঠে জয়ের খোজে ভালো শুরু না পেলেও দ্বিতীয় জুটিতে ৭০ রান যোগ করেন আফিফ ও শামিম। ৩২ বলে ২ ছক্কা ও ৩ চারে ৩৯ রান করেন ওপেনে নামা আফিফ। তিনে নামা শামিম খেলেন ৩০ বলে ২৯ রানের ইনিংস।

চ্যাডউইক ওয়ালটন সাকিবের শিকার হওয়ার আগে ১৮ বল খেলে করেন ১৬ রান। মিডল অর্ডার পুরোটাই ধ্বসে পড়ে সাকিব-মুজিব ঘুর্ণিতে। শেষ দিকে মিরাজের ১৩ বলে ২৬ রানের ইনিংস চ্যালেঞ্জার্সদের আশা জাগালেও তা থামিয়ে দেন ব্রাভো।

সাবেক বনে যাওয়া চট্টগ্রাম অধিনায়ক ইনিংসে হাঁকান তিনটি চার ও একটি ছক্কা। শেষ দিকে টেলএন্ডাররা হাত খুলে মারতে গেলেও তাদের থামিয়ে দেন মেহেদি হাসান রানা ও ব্রাভো। ১৪ রানের জয় তুলে নেয় বরিশাল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামফরচুন বরিশালবঙ্গবন্ধু বিপিএল-২০২২মুজিবলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT