চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব না থাকায় সুযোগও দেখছেন মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডারকে পাচ্ছেন না মুশফিকুর রহিম। তাতে তার আক্ষেপ যেমন আছে, তেমনি একটি সুযোগও দেখছেন। অধিনায়ক মনে করেন, ‘সাকিবকে ছাড়া বাংলাদেশ কেমন খেলে সেটা দেখানোর সুযোগ এটি।’

প্রায় দেড় মাসের সফরে সাউথ আফ্রিকায় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবেন মুশফিকরা। সাকিব টেস্ট না খেললেও ওয়ানডে এবং টি-টুয়েন্টি খেলবেন।

শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক মুশফিক বলেন, ‘ওর (সাকিব) জায়গায় দুজনকে খেলাতে হয়। একজন ব্যাটসম্যান, একজন বোলার। ওর রিপ্লেসমেন্ট পাওয়া কঠিন। ওর পরিবর্তে যারা খেলবে, তাদের জন্যও এটা সুযোগ।  আমার মনে হয় তাদের এই সুযোগটা নেয়া উচিত।’

সাকিব বিশ্রাম নিবেন মুশফিক এ বিষয়ে নিশ্চিত হন একদম শেষ দিকে। এক প্রশ্নের জবাবে বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে ও যখন কথা বলেছিল, তখন শুনেছি। কিন্তু জানতাম না শেষ পর্যন্ত কী হবে। তবে শোনার পর থেকে আমরা মানসিক প্রস্তুতি নেই যে ও নাও থাকতে পারে।’

‘সাকিবকে ছাড়া আগেও আমরা খেলেছি। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছি। জিম্বাবুয়েকে হারিয়েছি। বিষয়টা এমন না যে ও থাকলে সবই জিতেছে। আবার হেরেছি। সাকিব থাকা মানে একজন ক্যাপ্টেনের জন্য অনেক বড় সুবিধা। আশা করছি ও আবার ফ্রেশ হয়ে দলে ফিরে আসবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকুর রহিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিক হাসানের সুরে প্লেব্যাকে ঐশী

পরবর্তী

ভারতকে রোহিঙ্গাদের পাশে দেখতে চান তসলিমা নাসরিন

পরবর্তী
তসলিমা নাসরিন, বাংলাদেশি লেখিকা ও মানবাধিকার কর্মী, outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে রোহিঙ্গাদের পাশে দেখতে চান তসলিমা নাসরিন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে: যুক্তরাজ্য

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT