চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-তামিমের রেকর্ডে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১০:৩৮ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

তাসকিনের প্রত্যাবর্তন আর সাকিব-তামিমের মাইলফলকে পৌঁছার দিনে
আফগানিস্তানের বিপক্ষে ৭ রানের জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন
‘টিম টাইগার্স’।

সম্প্রতি সময়ে অনেকটাই ওয়ানডে ক্রিকেট থেকে নির্বাসনে
থাকা টাইগাররা জয় করে নিয়েছে দীর্ঘ দিনের অনভ্যস্ততাকে। কারণ গত বছর
নভেম্বরের পর থেকেই ওয়ানডে ক্রিকেটের বাইরে মাশরাফি বাহিনী। আর এ সময়ের মধ্যে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে আফগানরা।

বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ফিরেই স্বরূপে ফিরেছেন তাসকিন আহমেদ। প্রয়োজনীয় সময়ে তার তুলে নেওয়া চার উইকেটে জয় পায় টিম টাইগার্স।  তবে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে টিমকে সাপোর্ট দিয়ে যাওয়া আল আমিন হোসেনের অভাবটা ছিলো চোখে পড়ার মতো।

টসে জিতে ব্যাট করতে নামা টাইগারদের শুরুটা খুব একটা ভালো ছিলো না। স্কোর বোর্ডে ১ রান যোগ হতেই প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার। দৌলত জাদরানের বলে তিনি শাবিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

তবে সৌম্যের ফেরাতে খুব একটা বেগ পেতে হয়নি টাইগারদের। ইমরুল কায়েসকে সঙ্গী করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তামিম ইকবাল। আফগানদের বিপক্ষে এটি তামিমের দ্বিতীয় দেখা। এর আগে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে আফগানদের বিপক্ষে টাইগাররা ১১৫ রানের বিশাল জয় পেলেও নিজেকে সেভাবে মেলে ধরতে ব্যর্থ হন তামিম। মাত্র ১৯ রানেই থামে তামিম ব্যাট।

তবে আজ ফেরার আগে ৮০ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেন টাইগার এ ড্যাশিং ওপেনার। আর তাতেই টেস্ট-ওয়ানডে এবং টি২০ ক্রিকেটের তিন সংস্করণে ৯০০০ রানের মাইলফলক পেরোলেন তিনি।

Reneta

এরপরই তামিমের সঙ্গে ৮৭ রানের পার্টনারশিপ গড়ে প্যাভিলিয়নের পথ ধরলে তামিম ফেরেন দলীয় ১৬৩ রানে। তামিমের পর মাহমুদউল্লাহ এবং সাকিব আল হাসান বাদে অন্য কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোর গড়তে ব্যর্থ হলে ২৬৫ রানেই থামে টাইগারদের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ৪৬ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসে আফগানরা। তবে, দুর্বল ফিল্ডিং এবং সময় মতো বোলারদের ব্রেক থ্রু এনে দেওয়ার ব্যর্থতা বড় হয়ে দেখা দিয়েছে এ ম্যাচে। তৃতীয় উইকেট জুটিতে রহমত শাহ এবং হাসমাতুল্লাহ শহীদি ১৪৪ রানের পার্টনারশিপ গড়লে একটা সময় জয় সময়ের ব্যাপার মনে হচ্ছিলো আফগানদের জন্য।

তবে শেষ দিকে আফগান ব্যাটসম্যানদের ব্যর্থতা এবং তাসকিন-রুবেলে জ্বলে ওঠায় ৭ রানের জয় পায় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT