চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-গাজীদের অভিজাত ক্লাবে বসা হল না মিরাজের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

উইকেটে ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান জোমেল ওয়ারিকেন। তাকে আউট করতে পারলেই পূর্ণ হতো চক্র। সুযোগটা দেননি সতীর্থ তাইজুল ইসলাম। নিজের ৩৪তম ওভারের প্রথম বলেই ওয়ারিকেনকে বোল্ড করে ক্যারিবীয় ইনিংস থামিয়ে দেন টাইগার বাঁহাতি স্পিনার, তাতে সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পাশে অভিজাত এক শ্রেণিতে অল্পের জন্য ঠাঁই পাওয়া হল না মেহেদী হাসান মিরাজের।

একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট- এমন দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স টেস্ট ক্রিকেটে দেখা গেছে সবমিলিয়ে ৩২বার। শুক্রবার তালিকায় আরও একটি নাম প্রায় যোগই হচ্ছিল, ক্যারিবীয়দের ৪ ব্যাটসম্যানকে ফিরিয়ে কাজটা প্রায় সেরে ফেলেছিলেন মিরাজ। সেটা হল না তাইজুলের মধুর যন্ত্রণার কারণে!

তৃতীয় দিনের শুরুতে বিপজ্জনক কাইল মেয়ার্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উইকেট শিকারে যোগ দেন মিরাজ। দ্বিতীয় সেশনে কট বিহাইন্ড করে ফেরান ক্যারিবীয়দের সেরা ব্যাটসম্যান জার্মেইন ব্লেকউডকে।

রাকিম কর্নওয়েল ও কেমার রোচের পর মিরাজের পঞ্চম শিকার হতে পারতেন ওয়ারিকেন, কিন্তু তাইজুলের ওভারেই সব শেষ। অবশ্য দ্বিতীয় ইনিংসে আরেকবার সুযোগ পাবেন মিরাজ।

এক টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেটের অভিজাত ক্লাবে বাংলাদেশ থেকে সবার আগে নাম লেখান সাকিব আল হাসান। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ১৪৪ ও পরে বল হাতে ৮২ রানে ৬ উইকেট নেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

২০১৪ সালে আরও একবার এই কীর্তি গড়েছেন সাকিব, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। খুলনায় সেই ম্যাচে আরেকটি দারুণ কীর্তি গড়েন বাঁহাতি অলরাউন্ডার। টেস্ট ইতিহাসে মাত্র ক্রিকেটার হিসেবে এক ম্যাচে সেঞ্চুরির সঙ্গে নেন ১০ উইকেট। সাকিবের আগে কেবল দুই কিংবদন্তি ইয়ান বোথাম ও ইমরান খানের নামের পাশেই ছিল এই রেকর্ড।

Reneta

সাকিবের দুই কীর্তির মাঝখানে নাম লেখান সোহাগ গাজী। নিউজিল্যান্ডের বিপক্ষে আটে নেমে নিজের প্রথম সেঞ্চুরিতে ১০১ রানে অপরাজিত থাকেন গাজী। কিউইদের দ্বিতীয় ইনিংসে বল হাতেও ছিলেন দুর্দান্ত, ৭৭ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক ড্র এনে দেন বাঁহাতি স্পিনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টতাইজুলনাঈমমিরাজমেহেদী হাসান মিরাজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT