চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-কাণ্ডের পেছনের কারণ জানতে কমিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ১২, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসান শুক্রবার মিরপুরে আবাহনী-মোহামেডান ম্যাচে যে কাণ্ড ঘটিয়েছেন তাতে শাস্তি প্রাপ্য ছিল। ৩ ম্যাচ নিষিদ্ধ থাকছেন, সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা গুণতে হচ্ছে মোহামেডান অধিনায়ককে। এখানেই সব থেমে যাচ্ছে না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ওই ঘটনার পেছনের কারণ বের করার নির্দেশনা দিয়েছেন কয়েকজন পরিচালককে।

মাঠে হঠাৎ কেনো সাকিব আম্পায়ারের উপর এতটা বাজেভাবে খেপে উঠলেন, তার বিস্তারিত ব্যাখ্যা জানতে চান নাজমুল হাসান। ১৪ জুনের বিসিবি সভার আগেই তদন্ত প্রতিবেদন হাতে চেয়েছেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান, পাঁচ জনের কমিটি গঠন করা হয়েছে। যারা আসরে অংশ নেয়া ১২টি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে সভায় বসবেন।

শনিবার সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম বলেন, ‘বিসিবি প্রধান আমাদেরকে ডেকেছিলেন, আমি ও জালাল ইউনুস ভাইয়ের সঙ্গে কথা বলেছেন। এই বিষয়টি নিয়ে তিনি খুব উদ্বিগ্ন।’

‘জানতে চেয়েছেন কী কারণে হল, তিন দিন পর আমাদের বোর্ড সভা আছে। তার আগে তদন্ত করতে বলেছেন। সেই কমিটিতে আমি কাজী ইনাম আছি, জালাল ইউনুস ভাই আছেন, নাঈমুর রহমান দুর্জয় আছেন, শেখ সোহেল ও চিফ ম্যাচ রেফারি রকিবুল হাসান থাকবেন। সকল ক্লাবের অধিনায়ক ও ম্যানেজারের সঙ্গে আমরা বসব। এই ঢাকা লিগের কোনো ইস্যু নিয়ে বা কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো পয়েন্ট বা আপত্তি থাকলে জানাবেন।’

শুক্রবার দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী-মোহামেডানের লড়াইয়ে মেজাজ হারান সাকিব। তার বলে মুশফিকের বিপক্ষে চাওয়া এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দেয়ায় লাথি দিয়ে স্টাম্প ভেঙে ক্ষোভ ঝাড়েন বাঁহাতি স্পিনার।

Reneta

পরের ওভারেই শুভাগত হোমের বোলিংয়ের সময় বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করার ঘোষণা দিলে সাকিব নিজের হাতে স্টাম্পও উপড়ে ফেলেন। বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় হয় সাকিব ও আম্পায়ারের মধ্যে। এরপর ড্রেসিংরুমে ফেরার পথে আবাহনীর কোচ খালেদ মাহমুদের সঙ্গে তর্কে জড়ান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনী-মোহামেডানডিপিএল-২০২১বঙ্গবন্ধু ডিপিএল-২০২১বিসিডিএমবিসিবিমোহামেডানলিড স্পোর্টসসাকিবসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জুলাই ১০, ২০২৬

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

জুলাই ১০, ২০২৬
Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT