চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে ঢাকায় হত্যা মামলা দায়ের করা হয় সাকিব আল হাসানের বিরুদ্ধে। মামলার কারণে দেশে ফেরার পথ খানিকটা কঠিন হয়ে গেছে তার। সুযোগ পেলে মামলার ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার রাতে পাকিস্তান থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন শান্ত। যদিও আইন উপদেষ্টা নিশ্চয়তা দিয়েছেন অহেতুক হয়রানির শিকার হবেন না সাকিব।

পাকিস্তানে কোনো ফরম্যাটেই জয় ছিল না বাংলাদেশের। নতুন ইতিহাস রচনা করেছে টিম টাইগার্স। টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য উপহার দিয়েছে শান্তবাহিনী। ঐতিহাসিক মুহূর্তে অধিনায়ক শান্তকে ফোন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তার সঙ্গে কথা বলার সুযোগ হলে শান্ত তুলবেন সাকিবের মামলা প্রসঙ্গ। রাতে গণমাধ্যমে টাইগার অধিনায়ক বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটি, এটি ভিন্ন একটি ব্যাপার। তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। এটা আমরা সবাই জানি যে, সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সবসময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন। যখন দেখা হবে (প্রধান উপদেষ্টার সঙ্গে), এটা নিয়ে যদি কথা ওঠে, প্রতিটি খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।’

সাকিবকে মামলার আসামী করার পর থেকে টেস্ট দলের অনেক ক্রিকেটারই সতীর্থের পাশে আছেন জানিয়ে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধিনায়ক নাজমুল হোসেন শান্তপ্রধান উপদেষ্টামামলালিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT