চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিবের সামর্থ্য আছে একাই ম্যাচ জেতানোর’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৩২ পূর্বাহ্ণ ১৩, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টন্টন থেকে: ব্রিস্টলের বৃষ্টি কঠিন করে দিয়েছে বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার পথ। বৃষ্টিতে শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ার ক্ষতি পুষিয়ে নিতে সোমবার টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের।

কাজটা মোটেও সহজ হওয়ার কথা নয়, যখন প্রতিপক্ষ দলে থাকেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা। যাদের একজন জ্বলে উঠলেই হয়ে উঠতে পারেন ম্যাচ উইনার। টন্টনে এমন ম্যাচের আগে বাংলাদেশ দলে খেলোয়াড়দের নিয়ে দারুণ আত্মবিশ্বাসী খালেদ মাহমুদ সুজন।

বুধবার বিকেলে (বাংলাদেশ সময় মধ্যরাত) টিম হোটেলের বাইরে সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘শুধু ওয়েস্ট ইন্ডিজ না, যেকোনো দলই আমাদের জন্য কঠিন। আমাদের সক্ষমতা আছে। সাকিবের সামর্থ্য আছে একাই ম্যাচ জিতিয়ে দেয়ার। তামিম, মুশফিক আছে, তারাও সেটি পারে।’

Banglabid

সমীকরণ কঠিন হয়ে গেছে। এখন বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে এক এক করে ভাঙতে হবে বড় বড় সিঁড়ি। সেখানে প্রতিটি ধাপই যে কঠিন হবে সেটিও মনে করিয়ে দিলেন সুজন।

‘কঠিন প্রতিপক্ষকে হারিয়েই আমাদের সামনে যেতে হবে। যদি সেরা চারে উঠতে চাই। আমরা সেভাবেই পরিকল্পনা করব, যেভাবে জেতা যায়। বাংলাদেশ দলকে উপরের দিকে যেতে হল কঠিন পথ পেরিয়েই যেতে হবে।’

টন্টনের ছোট মাঠ বড় শট খেলতে অভ্যস্ত ক্যারিবীয়দের জন্য সহায়ক হবে। তবে বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদের জায়গায় অবিচল সুজন, ‘বাংলাদেশ দলের এই প্রথম টন্টনে আসা। ছোট মাঠ। তারপরও আমরা আশাবাদী। আমরা ভালো ক্রিকেট খেলছি। ইংল্যান্ডের সাথে ম্যাচটা খুব একটা ভালো করতে পারিনি। তার আগে সাউথ আফ্রিকার সঙ্গে আমরা জিতলাম, নিউজিল্যান্ডের সাথে ক্লোজ ম্যাচে হেরে গেছি। দল ভালো খেলছে। আশা করি আমরা ভালো করব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদ মাহমুদবাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ছুটির’ আমেজে টিম টাইগার্স

পরবর্তী

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে আবহাওয়ার কেমন হালচাল?

পরবর্তী

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে আবহাওয়ার কেমন হালচাল?

আইসিসি ফিফাকে দেখো

সর্বশেষ

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু করা হয়েছে।

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT