চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের সঙ্গে রংপুরের চুক্তি আমলে নেবে না বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের সপ্তম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বলে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। তবে সেটি আমলে নেবে না বিসিবি। সপ্তম আসর থেকে বিপিএলের নতুন চক্র শুরু হওয়ায় তৈরি করা হচ্ছে নতুন কাঠামো। যার প্রথমধাপ হবে খেলতে ইচ্ছুক ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির চুক্তি নবায়ন। সেটি সম্পন্নের আগেই হওয়া চুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলছেন বোর্ডের শীর্ষ কর্তারা। স্বাভাবিক নিয়মে তাই ভেস্তে যাচ্ছে রংপুরের সঙ্গে সাকিবের চুক্তি।

গত ৩১ জুলাই ঢাকা ডায়নামাইটস ছেড়ে সাকিব চুক্তিবদ্ধ হন রংপুরের সঙ্গে। সেটির বৈধতা দিতে রাজী নয় বিপিএল গভর্নিং কাউন্সিল। রোববার বিকেলে শের-ই-বাংলা স্টেডিয়াম কার্যালয়ে সভা শেষ বিসিবির সহ-সভাপতি মাহবুবুল আনাম সংবাদমাধ্যমকে জানালেন সে কথাই।

‘যারা কাজ (চুক্তি) করছেন তারা যদি নিজেদের অবস্থান না জানেন সেটা তো আমাদের দেখার বিষয় নয়। চুক্তি যেটি করেছে তার কোনো বৈধতা নেই। সেটা নিয়ে আলাপ-আলোচনা করার কোনো যৌক্তিকতাই দেখি না।’

বিপিএলের ছয় মৌসুমের প্রথম চক্র শেষ হয়েছে গত আসরে। সপ্তম থেকে দশম আসর পর্যন্ত নতুন করে আরেকটি চক্রে যাবে টি-টুয়েন্টি টুর্নামেন্টটি। তার আগে আসবে অনেক পরিবর্তন। প্রথম মেয়াদ শেষ হওয়ায় বিসিবির সঙ্গে দলগুলোকেও করতে হবে নতুন চুক্তি। তার আগেই বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তিকে ভালোভাবে দেখছে না বিসিবি।

‘বিসিবির সঙ্গে কোনো ফ্র্যাঞ্চাইজির চুক্তি হয়নি। তারা যা করেছে সেটি বিসিবির সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই। এটা সম্পর্কে অবগত হওয়ারও দরকার নেই আমাদের। আলোচনা করারও দরকার নেই বিসিবির পক্ষ থেকে। আপনার সঙ্গে যদি চুক্তিই না থাকে এবং তার নিয়মগুলো যদি আউটলাইন না থাকে, যা কিছুই করেন সেটা কিন্তু গ্রহণযোগ্যতার কোনো অবস্থান নেই।’

Reneta

গত আসরে খেলা সাত দলের মধ্যে ছয়টা দলের অংশগ্রহণ আগামী চার বছরের জন্য মোটামুটি নিশ্চিত। বিপিএল থেকে সরে গেছে ডিবিএল গ্রুপের চিটাগং ভাইকিংস। তাদের বাইরে রেখেই নতুন দুটি দল চেয়ে ইন্টারেস্ট অব এক্সপ্রেশন প্রকাশ করেছে গভর্নিং কাউন্সিল। সব ঠিক থাকলে এবার থেকে বিপিএল হতে পারে আট দলের।

‘এ মাসের মধ্যে চুক্তিপত্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেবে কয়টা টিম আসবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের আমন্ত্রণ জানাব। কারা থাকবে আর কারা থাকবে না সে সিদ্ধান্ত এ মাসের মধ্যেই হয়ে যাবে।’ মাহবুব আনাম জানালেন এমনই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-৭বিসিবিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT