চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের সঙ্গে মাশরাফীকেও চায় রংপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের সপ্তম আসর মাঠে গড়াবে আগামী ৬ ডিসেম্বর। তার আগে সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলাপ-আলোচনা করছে আয়োজক কমিটি। বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাবনা জানতে ও নিজেদের মতামত জানাতে মঙ্গলবার বিসিবি কার্যালয়ে এসেছিলেন রংপুর রাইডার্সের প্রতিনিধিরা। পরে দলটির প্রধান নির্বাহী ইসতিয়াক সাদেক সাংবাদিকদের জানান তাদের মূল দাবি ছিল দুটি।

যার একটি, প্লেয়ার্স ড্রাফটের আগেই যেন অন্তত একজন স্থানীয় খেলোয়াড়কে সরাসরি দলে ভেড়ানো যায়। দ্বিতীয়টি, খেলোয়াড় রি-টেনশন পদ্ধতি অর্থাৎ গত আসর থেকে যেন কিছু খেলোয়াড় নিজ নিজ দলে ধরে রাখা যায়। দুটি দাবিই যদি বিপিএল গভর্নিং কাউন্সিল মেনে নেয় তাহলে বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে দেখা যেতে পারে রংপুরের ডেরায়।

বিপিএলের গত দুই আসরে রংপুরকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফী। রিটেইন প্রক্রিয়ায় আগামী আসরেও তাকে ধরে রাখতে চায় রংপুর।

আইকন ক্যাটাগরিতে ঢাকা ডায়নামাইটস ছেড়ে এবার রংপুরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। যদিও আয়োজকরা বলছেন এই চুক্তির কোনো ভিত্তি নেই। কেননা সপ্তম আসর থেকে শুরু হচ্ছে বিপিএলের নতুন চক্র। যেখানে নিয়ম-কানুনে আসবে অনেক পরিবর্তন।

নতুন কাঠামো তৈরির আগেই চুক্তি সেরে ফেলায় কিছুটা বিপাকেই পড়েছে বিসিবির এই কমিটি। প্রাথমকিভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবার রিটেইন প্রক্রিয়া থাকবে না। সব হবে নতুন করে। শেষ পর্যন্ত রংপুরের দুটি দাবিই যদি মেনে নেয়া হয় তাহলেই কেবল সম্ভব মাশরাফী ও সাকিবকে তাদের দলে খেলাতে।

আয়োজক কমিটির সঙ্গে আলোচনা ও বিপিএলের পরের আসর নিয়ে নিজেদের পরিকল্পনা নিয়ে ইসতিয়াক সাদেক বলেন, ‘আমাদের পরামর্শ ছিল যেহেতু একটা টিম ২ বছর ধরে একভাবে খেলে আসছে, পরবর্তী চার বছর খেলার জন্য টিমের একটা কোড দরকার। টিমের কিছু খেলোয়াড় রিটেইন করার ব্যাপার আছে। সে রিটেনশন চেয়েছি আমরা। বোর্ড বলছে আইকন খেলোয়াড় বলে কিছু নাকি থাকবে না। যে কারণে একজন স্থানীয় খেলোয়াড়কে যেন সরাসরি নেয়া যায় সেই ডাইরেক্ট সাইনিং আমরা চেয়েছি। বোর্ড বলছে বিদেশি ডাইরেক্ট সাইনিং দুই অথবা তিনজন করবে। আমরা বললাম, যেহেতু ফরেন করবে লোকাল ডাইরেক্ট সাইনিং কেন নয়।’

Reneta

রংপুর রাইডার্সের এই প্রতিনিধি জানান, স্থানীয় একজন খেলোয়াড়কে যদি ড্রাফটের বাইরে রাখা হয় তাহলে তারা সাকিবকেই দলে নেবেন। আর রিটেইন প্রক্রিয়া চালু থাকলে রেখে দেয়া হবে মাশরাফীকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএলমাশরাফীলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এফআর টাওয়ারের মালিকের জামিন মঞ্জুর

পরবর্তী

ধর্ষণের কথা স্বীকার করলেন কর কমিশনারের পুত্র

পরবর্তী

ধর্ষণের কথা স্বীকার করলেন কর কমিশনারের পুত্র

জাতীয় তথ্য ভান্ডার সুরক্ষায় প্রকল্প অনুমোদন

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT