‘আমার কাছে এরকম কোনো তথ্য নাই যেটাতে বলা হয়েছে তাকে (সাকিব আল হাসান) দুই-একটা ম্যাচে বিশ্রাম দিতে হবে । আমি জানি সে দলের সঙ্গে আছে। সে সম্পূর্ণভাবেই এভেইলেবল আমি এটুকুই জানি।’
বহু নাটকীয়তার পর সাউথ আফ্রিকা সিরিজে যাওয়া সাকিবকে বিশ্রাম দিতে বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে এভাবেই জবাব দেন তামিম ইকবাল।
টাইগারদের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘তার সাথে আমার যতটুকু সাধারণ আলাপ তা ক্রিকেট নিয়েই হয়েছে । সে আগামীকালের ম্যাচের দিকেই তাকিয়ে আছে। সে ভালো করতে চায়। আমি যেভাবে আমি চাই দলের প্রত্যেক সদস্য সেভাবেই ভালো করতে চায়। তাছাড়া অন্য কোনো তথ্য সত্যি কথা বলতে আমার কাছে নেই।’
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর সাউথ আফ্রিকা সফরে না যাওয়ার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। মাঝে বিবিসি সভাপতি আশ্বস্ত করলেও মানসিক অবস্থার কথা তুলে সাকিব জানান ক্রিকেট থেকে বিরতির কথা। পরে নিজেদের মাঝে বৈঠক বিসিবি জানিয়েছিল, এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত ছুটিতে থাকবেন সাকিব।
পরে অবশ্য মিরপুরের হোম অফ ক্রিকেটে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেন সাকিব। পরে প্রোটিয়াদের ডেরায় সফরের বিষয়টি সাকিব নিজেই জানান।







