চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের বিকল্প শুধু সাকিবই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ‘সাকিবের কথা বললে, ও আসলে আমাদের দেশের এবং বিশ্বের সেরা অলরাউন্ডার। ওর জায়গায় কাউকে খেলাতে হলে একজন বোলার এবং একজন ব্যাটসম্যান খেলাতে হয়। তাতেও পুরোপুরি ওর মতো হবে কিনা সংশয় থেকে যায়। ও নিয়মিত খেলছে। অনেক খেলার মধ্যে আছে। অনেক পরিণত একটা ছেলে। ওর ঘাটতি আসলে পূরণ হয়ই না। তারপরও দলকে কোন না কোনভাবে ম্যানেজ করতে হবে।’

সাকিব আল হাসানের আঙ্গুলের চোটের কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে এসেছেন আব্দুর রাজ্জাক। চার বছর পর দলে ফিরে দলে অনুজের প্রয়োজনীয়তা প্রসঙ্গে এভাবেই বললেন এই বাঁহাতি স্পিনার। সাকিবের বিকল্প যে শুধু সাকিবই, সেটিই বোঝালেন প্রথম টেস্টের ভেন্যু সাগরিকায় পা রেখে।

প্রথম টেস্ট থেকে সাকিব ছিটকে পড়ার পর বিকল্প হিসেবে আরেক বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামকে দলে ডাকা হয়। বাড়তি হিসেবে রাখা হয় লেগস্পিন-অলরাউন্ডার তানবীর হায়দারকেও। রোববার হঠাৎ করেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় রাজ্জাককে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন ব্যাখ্যায় বললেন, অভিজ্ঞতার বিচারেই রাজ্জাক দলে এসেছেন।

‘হুট করে নয়। এটা প্রক্রিয়াতেই ছিল। টেস্টে দেশের মাটিতে আমরা স্পিনারদের ওপর নির্ভর করেই খেলছি। রাজ্জাক অভিজ্ঞ ক্রিকেটার। আরেক অভিজ্ঞ ক্রিকেটার সাকিব চোট পেয়েছে। সানজামুল নতুন, ও আমাদের প্রক্রিয়ার মধ্যেই আছে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে। তাইজুলও আছে। রাজ্জাক যেহেতু ঘরোয়াতে ভাল করছে, আমরা চিন্তা করলাম ওকে দলের সঙ্গে রাখলে যদি সুযোগ আসে তাহলে দেখা যাবে। এই চিন্তা করেই ডাকা হয়েছে।’

মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসের ৪২তম ওভারে এক্সট্রা কাভার থেকে ছুটে এসে স্টাম্প ভাঙতে গিয়েছিলেন সাকিব। তখন কনিষ্ঠ আঙুলে চোট পান। দ্রুতই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আঙ্গুলে কোন চিড় ধরা না পড়লে মচকে গেছে গোড়ায়, সেলাইও লেগেছে। সাকিব না থাকায় তাই চট্টগ্রাম টেস্টে অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর স্পিন অভিজ্ঞতার ঘাটতি মেটাতে ডাকা হয়েছে রাজ্জাককে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুর রাজ্জাকসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক টুকরো কাগজে জীবনের শেষ চাওয়া

পরবর্তী

বই যেন বোঝা না হয়!

পরবর্তী

বই যেন বোঝা না হয়!

প্রগতিশীল ছাত্রজোট

রাবিতে ছাত্রজোটের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT