চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ফেরার মিশন শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সাকিব আল হাসান। শনিবার সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সেরেছেন প্রথম দিনের ফিটনেস সেশন।

বিকেএসপি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটায় শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে অনুশীলন করেন সাকিব। রানিং দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। প্রাথমিকভাবে এক সপ্তাহের অনুশীলন পরিকল্পনা তৈরির ভার সাকিব ছেড়ে দিয়েছেন সালাউদ্দিনের কাঁধেই।

টাইগার অলরাউন্ডার বিকেএসপি পৌঁছান শুক্রবার দুপুরে। আবাসিক ক্যাম্প করার জন্য সাকিব উঠেছেন সেখানকার ভিআইপি রেস্ট হাউস মধুমতিতে। নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবকাঠামো ব্যবহার করার সুযোগ নেই। এজন্য সাকিব অনুশীলন করতে বেছে নিয়েছেন বিকেএসপিকে।

নিজেকে প্রস্তুত করার মিশনে বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। করোনা নেগেটিভ হওয়ায় দ্র্রুতই চলে যান বিকেএসপি। সব ঠিক থাকলে দুই মাস পর টাইগার অলরাউন্ডার খেলতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেট। ২৮ অক্টোবর এক বছর শাস্তির মেয়াদ শেষ হবে তার।

জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে (আকসু) না জানানোর মাশুল দিয়ে চলেছেন সাকিব। ১০ মাস ধরে সবধরনের ক্রিকেটের বাইরে তিনি। আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে তাকে।

টাইগার অলরাউন্ডারের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে বাংলাদেশ। সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২৩ অক্টোবর শুর ‍হতে পারে। নভেম্বরের শুরুতে লঙ্কায় সিরিজের দ্বিতীয় টেস্টই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগার অলরাউন্ডারের প্রত্যাবর্তনের ম্যাচ। কেননা বিসিবি চাইছে সাকিবকে দ্রুত খেলায় ফেরাতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকেএসপিলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ৫ বছরে মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে এআই: ইলন মাস্ক

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

জলাবদ্ধতায় পরীক্ষা নেওয়ার ঘটনায় কুমিল্লায় ৭ শিক্ষক বদলি

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইরানে টানা ১৩ রাত ধরে মার্কিন হামলা

জুলাই ২৪, ২০২৬
ছবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী মনিরুজ্জামান।

টাঙ্গাইলে তিন তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ২৪, ২০২৬

বাজারে সবজি ও মাছের দাম বেড়েছে

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT