চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম টেস্ট: ১৮৮ রানে জিতল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দারুণ এক কাভার ড্রাইভে চার মেরে মেহেদী হাসান মিরাজ লড়াইয়ের আভাস দিয়েছিলেন পঞ্চম দিনেও। কিন্তু টিকতে পারেননি বেশিক্ষণ। আউট হন ১৩ রান করে। অপ্রয়োজনীয় শটে ক্যাচ দেন ব্যাকওয়াট পয়েন্টে মোহাম্মদ সিরাজের বলেই। সাকিব আল হাসান চার-ছক্কার ঝড় তুলে হারের ব্যবধান কিছুটা কমিয়েছেন। তার বিদায়ের পর ইবাদত-তাইজুল দ্রুত সাজঘরে ফিরলে প্রথম সেশনেই ভারত সিরিজের প্রথম টেস্ট জিতে নেয় ১৮৮ রানের বড় ব্যবধানে।

ছয় চার ও ছয় ছক্কায় ৮৪ রানের ইনিংস খেলেন সাকিব। টেস্ট ম্যাচটি পঞ্চম দিনে যায় জাকির হাসানের সেঞ্চুরির কারণে। ভারতের দেয়া ৫১৩ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের ইনিংস শেষ হয় ৩২৪ রানে। প্রথম ইনিংসে দেড়শতে অলআউট হওয়া দল পরেরবার তোলে দ্বিগুনের বেশি রান। যেখানে বড় অবদান রাখেন জাকির ও নাজমুল হোসেন শান্তর ১২৪ রানের ওপেনিং জুটি।

ভারত: ৪০৪ ও ২৫৮/২ (ইনিংস ঘোষণা), বাংলাদেশ: ১৫০ ও ৩২৪

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৭২ রান। সাকিব ৪০ ও মিরাজ ৯ রানে অপরাজিত ছিলেন। শেষ চার উইকেটে যোগ হয় ৫২ রান। যার মধ্যে ৪৪ রানই আসে সাকিবের উইলো থেকে।

৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। আক্সার প্যাটেল নিয়েছেন চার উইকেট। পরের টেস্ট মিরপুরে শুরু হবে ২৪ ডিসেম্বর।

অভিষিক্ত জাকির হাসানের সেঞ্চুরিতে লড়াই জমিয়ে তোলে বাংলাদেশ। তার বিদায়ের পরই আবার বিপদ আসে। অক্ষর প্যাটেল এক ওভারে মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের উইকেট তুলে নিলে চতুর্থ দিনেই হারের শঙ্কা জাগে। সাকিব ও মিরাজের দৃঢ়তায় শেষ ঘণ্টা ভালো কেটেছে। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে এসেছে ৩৪ রান।

Reneta

ওপেনিং জুটিতে বড় কিছুর আশা জাগিয়েছিল বাংলাদেশ। জুটি ভাঙার পর দ্রুত উইকেট হারালে আবার ব্যাকফুটে চলে যায় দল। নাজমুল হোসেন শান্ত ও জাকিরের জুটি ভাঙে ১২৪ রানে। চতুর্থ দিন লাঞ্চ বিরতির পর উইকেটের পেছনে ক্যাচ দেন শান্ত (৬৭)। তিনে নেমে ইয়াসির আলি চৌধুরী আবারও ব্যর্থ। ৫ রান করে বোল্ড হন এবারও।

দ্রুত ২ উইকেট হারানো বাংলাদেশের ভরসা হয়ে ওঠেন জাকির। অভিষেক রাঙান প্রত্যয়ী এক সেঞ্চুরিতে। অবশ্য তিন অঙ্ক ছুঁয়েই ফেরেন সাজঘরে। ২১৯ বলে ১৩ চার ও এক ছক্কায় সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে করেছিলেন ২০ রান। দ্বিতীয় ইনিংসেই ছুঁয়ে ফেললেন শতকের গণ্ডি।

তামিম ইকবাল চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ভারতের বিপক্ষে সুযোগ পান জাকির। চতুর্থ বাংলাদেশি হিসেবে অভিষেকে এবং ওপেনার হিসেবে অভিষেকে প্রথম সেঞ্চুরি টাইগারদের কোনো ব্যাটারের। ভারতের বিপক্ষে অভিষেকে দ্বিতীয়বার ঘটল এমন ঘটনা।

অভিষেক টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের প্রথম ব্যাটার হলেন আমিনুল ইসলাম বুলবুল। ২০০০ সালে বাংলাদেশ দলেরও অভিষেক টেস্ট ছিল সেটি। ভারতের বিপক্ষে আমিনুল খেলেন ১৪৫ রানের ইনিংস।

পরে ২০০১ সালে শ্রীলঙ্কার কলম্বোয় মোহাম্মদ আশরাফুল করেন অভিষেকে সেঞ্চুরি। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকে সেঞ্চুরির সেই রেকর্ড আজও অক্ষত। খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ নম্বরে ব্যাট করতে নেমে ১১৩ রানের ইনিংস খেলেছিলেন আবুল হাসান রাজু। অভিষেকে টাইগারদের তৃতীয় সেঞ্চুরি ছিল সেটি।

চা-বিরতি পর্যন্ত বাংলাদেশ তোলে ৩ উইকেটে ১৭৬ রান। বিরতির আগে লিটন দাস সাজঘরে ফেরেন ১৯ করে। কুলদীপ যাদবের বলে সহজ ক্যাচ দেন মিড অনে। তৃতীয় ও শেষ সেশনে উইকেট পড়ে আরও তিনটি। ৫০ বল খেলে মুশফিক করেন ২৩ রান। ৩ বলে ৩ রান করে ফেরেন সোহান।

আগেরদিন ২৫৪ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামা সফরকারীদের টপঅর্ডার দেখায় দৃঢ়তা। ওপেনার শুভমন গিল ও চেতেশ্বর পূজারার সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে লোকেশ রাহুলের দল। বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ তৃতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে তুলেছিল ৪১ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামবাংলাদেশ-ভারত টেস্ট সিরিজলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩ ঘণ্টা বন্ধ থাকার পর বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় শুরু

পরবর্তী

নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেয়ার রায় বহাল

পরবর্তী

নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেয়ার রায় বহাল

শাহরুখ খানের শরীর ভালো নেই

সর্বশেষ

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT