চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের নির্বাচনে আসার সম্ভাবনা কম: নাজমুল হাসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ০৬, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাকিব আল হাসানের অংশগ্রহণের সম্ভাবনা কম দেখছেন নাজমুল হাসান পাপন (এমপি)। বিসিবি সভাপতির মতে, সাকিবের ক্রিকেট ক্যারিয়ার আরও তিন-চার বছর লম্বা হবে, বিধায় রাজনীতিতে আসা তার জন্য বেশ কঠিন।

‘আমার হিসেবে তার জন্য এখনই রাজনীতিতে আসা কঠিন। সে আরও ৩-৪ বছর খেলবে। এজন্য সম্ভাবনা খুবই কম।’

সাকিব নির্বাচন করতে পারেন- পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমন কথা জানানোর পর চলছে নানা আলোচনা-সমালোচনা। আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টুয়েন্টি সিরিজ হারের পর সমালোচনার পালে লেগেছে জোর হাওয়া। দুই ম্যাচেই ব্যাটিং মলিন আর বোলিংয়ে নির্বিষ দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। তাতে সমালোচনা হচ্ছে যে, ক্রিকেটের বাইরেই বেশি মনোযোগ সাকিবের।

প্রসঙ্গটি নিয়ে বুধবার গুলশানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান বললেন, ‘এটা (পারফরম্যান্সে প্রভাব কিনা) বলা মুশকিল। কতগুলো জিনিস আছে মানুষ এমনিই বুঝতে পারে, এগুলো বলতে হয় না। আমি কী বললাম তাতে কিছু যায় আসে না। আমার মনে হয় এমুহূর্তে রাজনীতির ব্যাপারটা নিয়েও তাই। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছে এ ব্যাপারে কিছুই জানে না। এ ধরনের কোনো কথা নাকি তার সাথে হয়নি। হতেও পারে। আমি সাকিবের সাথে অত বিস্তারিতভাবে কথা বলিনি।’

ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার এমপি পদে নির্বাচন করার কথাও জোর দিয়েই বলেছেন পরিকল্পনামন্ত্রী। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত মাশরাফী খেলতে চাওয়ায় তার ব্যাপারে তেমন চিন্তিত নয় বিসিবি। ভাবনা বেশি সাকিবকে নিয়ে। ৩১ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসান পাপনলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT