চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের তৃপ্তি যেখানে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে স্বপ্নিল সময় কাটছে সাকিব আল হাসানের। চার ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুটি সেঞ্চুরির পাশাপাশি দুটি হাফসেঞ্চুরি। বিস্ময়কর পারফরম্যান্স উপহার দিয়ে আসরে রানে সবার শীর্ষে টাইগার তারকা। সোমবার তার অনবদ্য সেঞ্চুরিতে উইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমির স্বপ্ন টিকিয়ে রেখেছে লাল-সবুজরা। লিটনকে নিয়ে ম্যাচ শেষ করেই ফিরেছেন। ক্যারিবীয়দের বিপক্ষে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারাটাই বেশি তৃপ্তি দিচ্ছে সাকিবকে।

দুর্দান্ত ব্যাটিংয়ের দিনে ৬ হাজার রানের মাইলফলক ছোঁয়া সাকিব ম্যাচসেরার পুরস্কার নিতে এসে বললেন, ‘দারুণ লাগছে। শেষ পর্যন্ত উইকেটে থাকাটাই বেশি তৃপ্তিদায়ক। আমি ব্যাটিং নিয়ে কাজ করেছি এবং তার ফলও পাচ্ছি।’

টন্টনে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রানের পাহাড় গড়ে উইন্ডিজ। জবাবে ব্যাটিংয়ে নেমে সাকিবের অনবদ্য সেঞ্চুরি এবং লিটন দাসের হার না মানা ৯৪ রানের ইনিংসে ৪১.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই হেসেখেলে জয়ে নোঙর ফেলে বাংলাদেশ।

চতুর্থ উইকেটে ১৩৫ বলে লিটনকে নিয়ে ১৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জয়ের পথ সহজ করে দেন সাকিব। ৯৯ বলে ১৬ চারে ১২৪ রানের হার না মানা ইনিংস বাঁহাতি তারকার। চলতি বিশ্বকাপে যেটি তার ব্যাট-টু-ব্যাক সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলেছিলেন।

অসাধারণ ব্যাটিংয়ের দিনে বল হাতেও দুই উইকেট নিয়েছেন সাকিব। তাতে ম্যাচসেরার পুরস্কার তার হাতে তুলে দিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি নির্বাচকদের।

বিশ্বকাপে পজিশন বদলে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ধারাবাহিক সফলতা পাচ্ছেন সাকিব। তিনে ব্যাটিং করা প্রসঙ্গে বিশ্বের নাম্বারওয়ান অলরাউন্ডার বললেন, ‘আমি জানি যদি তিন নম্বরে ব্যাটিং করি তবে ব্যাট করার জন্য বেশি সময় পাবো। অনেক সময় হয় কী, পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামলে দেখা যায় ৩০ কিংবা ৪০ ওভারের সময় ক্রিজে নামি। আমার মনে হয়েছে এটি আমার জন্য উপযুক্ত সময় নয়।’

ব্যাটিংয়ে দুর্দান্ত ছন্দে থাকলেও বোলিং নিয়েও বেশ সিরিয়াস মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরের প্রথম চার ইনিংসে ফিফটি প্লাস সংগ্রহ গড়া সাকিব, ‘আমি আমার বোলিং নিয়েও কাজ করছি। এই মুহূর্তে সবকিছু ঠিকঠাক মতোই চলছে। তবে আমি এর চেয়েও ভালো করতে পারি।’

মধুর জয়ের পর সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন সাকিব, ‘বিশ্বকাপজুড়ে তারা দারুণভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। আশা করি আমাদের প্রতি তারা সমর্থন অব্যাহত রাখবে।’

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রানে সবার শীর্ষে সাকিব

পরবর্তী

টার্নিং পয়েন্ট মোস্তাফিজের জোড়া আঘাত

পরবর্তী

টার্নিং পয়েন্ট মোস্তাফিজের জোড়া আঘাত

উড়ন্ত জয়ে শুরু চ্যাম্পিয়ন চিলির

সর্বশেষ

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর

আগস্ট ৩১, ২০২৬

৩১ আগস্ট: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক ওভারডোজ সচেতনতা দিবস

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT