স্পোর্টস

সাকিবের তিন পছন্দ

সাকিবের তিন পছন্দ

ব্যাঙ্গালুরু (কর্নাটক), ভারত থেকে: টি-২০তে বাংলাদেশের হয়ে সব সময়ই ৩ নম্বরে ব্যাট করা পছন্দ সাকিব আল হাসানের। মঙ্গলবার ক্যামেরা-মাইক্রোফোনের সামনে স্পষ্টই বলেছেন, ওটাই তার অলটাইম ফেবারিট ব্যাটিং পজিশন।

কিন্তু ফেবারিট হলেইতো আর হবে না। তিনি চাইলেই তো আর ব্যাট হাতে নেমে যেতে পারবেন না। কারণ, টিমের অধিনায়ক কিংবা ম্যানেজমেন্টের কেউইতো না সাকিব।

গত কিছু দিন ম্যানেজমেন্টের ইচ্ছায়ই সাকিবের প্রিয় পজিশনে ব্যাট করছেন সাব্বির রহমান। তবে সাকিব বলেছেন, তাকে যদি জিজ্ঞেস করা হয় কোথায় ব্যাট করতে চাও- তার উত্তর হবে ওয়ানডাউনে।

এই পজিশনে দারুণ সফল বাংলাদেশী নম্বর ওয়ান অলরাউন্ডার। টি-টুয়েন্টি ক্রিকেটে সাকিবের ৬টি ফিফটির ৫টিই যে এসেছে ওয়ানডাউনে ব্যাট করে।

হাথুরুসিংহের টিম ম্যানেজমেন্টের ইচ্ছা না হলে হয়তো তার নামা হবে না তিনে। তাই কন্ঠে একটু আক্ষেপও শোনালো।

ব্যাটিং অর্ডার নিয়ে যা বললেন সাকিব (ভিডিও):



বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…