চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের টানা তৃতীয় ফিফটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ০৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

যেখানে রান দরকার ওভার প্রতি ৮.৫ করে, সেখানে চলতি গড় ৫’র একটু বেশি। রকেটের বিপরীতে রেলের গতিতে ছুটে ইংল্যান্ডের ৩৮৬ রানকে টপকে যাওয়ার লক্ষ্যে দৌড়াচ্ছে বাংলাদেশ!

বাংলাদেশ-১১৯/২ (২২)

রানতাড়ার উচ্চ সমীকরণে নেমে বাংলাদেশ প্রথম ১৮ বলে তুলেছে মাত্র ৭। কাঙ্ক্ষিত রান না ওঠার চাপটা সামলাতে পারেননি সৌম্য সরকার। চতুর্থ ওভারে ফিরে গেছেন এ বাঁহাতি। জফরা আর্চারের ১৫৩ কিলোমিটারের গোলা বেল ভেঙে দেয় ৮ রান করা সৌম্যর।

Banglabid

তিনে নামা সাকিবকে নিয়ে চাপটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন তামিম। দুজনে মিলে তোলেন ৫৫। কিন্তু রান তোলার সেই চাপই কাল হয়ে দাঁড়ায় তামিমের জন্য।

অন্যপ্রান্তে সাকিব স্বাচ্ছন্দ্যে ব্যাট করে গেলেও আগের দুই ম্যাচের ভূত ছাড়েনি তামিমকে। ২৯ বলে ১৯ করার পর যখন মনে হচ্ছিল উইকেটে থিতু হয়ে গেছেন, তখনই পথ হারান বাঁহাতি ওপেনার। মার্ক উডের বলে মরগানকে ক্যাচ দিয়ে ফিরেছেন তেড়েফুঁড়ে মারতে গিয়ে।

মুশফিককে নিয়ে বাংলাদেশের রানকে ভদ্র চেহারার চেষ্টায় আছেন সাকিব। সাকিব এরইমধ্যে ৫৩ বলে তুলে নিয়েছেন এবারের বিশ্বকাপে নিজের টানা তৃতীয় ফিফটিও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬

‘দেশের পরিস্থিতি ভালো নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী চলছে না’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর পিছুপিছু ভারতে, আখের রস আস্বাদনে বাংলাদেশে; এরপর যা ঘটল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT