চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের জোড়া আঘাত, চোখ রাঙাচ্ছেন হোপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুর চাপটা ধরে রাখা গেল না। ক্রিস গেইলকে ফিরিয়ে দারুণ সূচনার যে ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ, শাই হোপ ও এভিল লুইসের ব্যাটে সেটা দূরে সরিয়ে উল্টো চোখ রাঙাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। সময় মতো ভয়ঙ্কর জুটিটা ভেঙে দিয়েছেন সাকিব। পরে তিনি আরও এক উইকেট তুলে নিলে লড়াইয়ে ফিরেছে টাইগাররা।

উইন্ডিজ- ১৭৪/৩ (৩৪)

চতুর্থ ওভারে ক্রিস গেইলকে (০) হারানোর পর ২৫ ওভার পর্যন্ত বাংলাদেশকে আর হাসতে দেয়নি লুইস-হোপের ব্যাট। শুরুতে দেখেশুনে এগিয়ে একপর্যায়ে ১১৮ রান তুলে ফেলে তাদের জুটি।

বেশি ভয়ঙ্কর ছিলেন লুইস। ওপেনিং সঙ্গী গেইলকে হারানোর পর প্রথমদিকে নিজেকে খোলসে আটকে রেখেছিলেন। উইকেটে থিতু হয়ে যাবার পর ফেরেন স্বরূপে। ৫৮ বলে ফিফটি তোলার পরের ৮ বলে ২০ রান, টাইগারদের অবস্থা ক্রমেই কঠিন করে তুলছিলেন।

লুইস বেশি আক্রমণাত্মক ছিলেন সাকিবের ওপরে। টাইগার অলরাউন্ডারের বলেই ফিরতে হয়েছে। সাকিবের চার বলে ১৬ তোলার পর পঞ্চম বলটি মাঠ ছাড়া করতে গিয়ে লংঅফে ধরা পড়েন সাব্বিরের হাতে। ৬৭ বলে ৭০ করে ফেরার পথে ২ ছক্কা ও ৬টি চার মেরেছেন লুইস।

সাকিবের শিকার হয়েছে এরপর ফিরেছেন ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা নিকোলাস পুরান। ৩০ বলে ২৫ করে লংঅনে সৌম্যের হাতে ধরা পড়েছেন।

Reneta

লুইস ফিরলেও বাংলাদেশের গলার কাঁটা হয়ে আছেন শাই হোপ। এরইমধ্য তুলে নিয়েছেন নিজের ১২ ফিফটি, যেটি বাংলাদেশের বিপক্ষে তার সপ্তম অর্ধশতক পেরোনো ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-উইন্ডিজবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬

বিজেপির জয়ের পেছনে বিতর্কিত এসআইআর?

মে ৭, ২০২৬

রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ অনুষ্ঠানমালা

মে ৭, ২০২৬

সমঝোতার পথে যুক্তরাষ্ট্র ও ইরান

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT