চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের খেলা নিয়ে শঙ্কা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১১:৩৫ অপরাহ্ণ ১০, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্রিস্টল থেকে: ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান (২৬০) তার। বাংলাদেশের সেরা পারফর্মার। ব্যাটে-বলে তার দিকে তাকিয়ে থাকছে টিম টাইগার্স। আগুন ফর্মে থাকা সেই সাকিব আল হাসানের খেলা নিয়েই জেগেছে শঙ্কা। ঊরুর চোটে পড়া বিশ্বসেরা অলরাউন্ডার মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন কিনা সেটির উত্তর নেই ম্যাচের আগেরদিন সন্ধ্যায়।

শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে বৃষ্টি শঙ্কা প্রবল। ভেসে যেতে পারে ম্যাচই। তার আগে আরও বড় শঙ্কার খবর এলো সাকিবের ঊরুর চোট নিয়ে।

সাকিব ব্রিস্টলে পৌঁছে সোমবার অনুশীলন করেননি। শুরুতে সবাই ধরেই নিয়েছিল বিশ্রামে আছেন তিনি। কিন্তু সন্ধ্যায় জানা যায় ঊরুর চোটে পড়েছেন সাকিব। চোটটা কার্ডিফ থেকে বয়ে নিয়ে এসেছেন।

ব্যথা থাকায় ম্যাচের আগের সন্ধ্যায় সাকিবের ঊরুতে স্ক্যান করানো হয়েছে। স্ক্যান রিপোর্টের উপর তার খেলা না খেলার সিদ্ধান্ত নির্ভর করছে। দল সূত্র বলছে, শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি।

ইংল্যান্ডের বিপক্ষে হারা ম্যাচে সেঞ্চুরি করেছেন সাকিব। শতকের পথে ঊরুতে চোটটা পান। প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান সেসময়। তুলে নেন বিশ্বকাপে নিজের প্রথম শতক। যেটি বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বমঞ্চে তাকে তিনঅঙ্কের ছোঁয়া দিয়েছে। তবে ব্যাটিংয়ের সময় পাওয়া চোটটা এখনও ভোগাচ্ছে সাকিবকে।

ইংল্যান্ড আসর যেন হয়ে উঠেছে সাকিবের জন্য একের পর এক উপলক্ষ পূরণের মঞ্চ। প্রথম ম্যাচে এইডেন মার্করামের উইকেট নিয়ে পঞ্চম অলরাউন্ডার হিসেবে ছুঁয়েছেন ২৫০ উইকেট ও পাঁচ হাজার রানের ডাবলসের কীর্তি। নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেই খেলেছেন নিজের ২০০তম ওয়ানডে। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংসটি তো দিয়েছে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি পাওয়ার মর্যাদা।

এবার সামনে আড়াইশ উইকেট ও ছয় হাজার রানের ডাবলসের অভিজাত ক্লাবের ছোট্ট তালিকা। আর মাত্র ২৩ রান করলেই তামিমের পর দ্বিতীয় টাইগার হিসেবে ছয় হাজারি ক্লাবে নাম লেখাবেন সাকিব। সেই ম্যাচের আগে তাকে ঘিরে তৈরি হল না খেলতে পারার শঙ্কা।

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাবলীগ নিয়ে দ্বন্দ্বের জেরে পেট্রোলে দগ্ধ যুবকের মৃত্যু

পরবর্তী

ইউরো বাছাইয়ে স্পেনের টানা চতুর্থ জয়

পরবর্তী

ইউরো বাছাইয়ে স্পেনের টানা চতুর্থ জয়

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT