চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের আঙুলে অস্ত্রোপচার লাগছেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ছয় মাস আগে পাওয়া আঙুলের চোটে এখনো ভুগছেন সাকিব আল হাসান। বাঁ-হাতের কনিষ্ঠায় ব্যথা নিয়েই খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ। সোমবার সিরিজ নির্ধারণী ম্যাচে নেমেছিলেন ব্যথা প্রশমনকারী ইনজেকশন নিয়ে।

এভাবে লম্বা সময় খেলা চালিয়ে যাওয়া সাকিবের জন্য কঠিন বলে মনে করছেন দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ অবস্থা থেকে মুক্তি পেতে অস্ত্রোপচারের বিকল্প নেই টাইগার অলরাউন্ডারের সামনে।

ব্যথার কারণে বোলিং করতে সমস্যা না হলেও ব্যাটিংয়ে পুরোপুরি এফোর্ট দিতে পারছেন না সাকিব।  অস্ত্রোপচার হলে দেড় থেকে দুই মাস মাঠের বাইরে থাকতে হবে টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ককে।

মঙ্গলবার বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন ফ্লোরিডা থেকে বাংলাদেশ দল দেশে ফিরলে টিম ম্যানেজমেন্ট, মেডিকেল বিভাগ ও সাকিব মিলে সিদ্ধান্ত নেবেন কোন সময়ে অস্ত্রোপচার হতে পারে।

সেপ্টেম্বরে আরব আমিরাতে এশিয়া কাপ, অক্টোবর- নভেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। কোন সময়ে অস্ত্রোপচার করলে সাকিবের অভাব কম প্রভাব ফেলবে সেটি নিয়ে আলোচনা হবে।

Reneta

দেবাশিস চৌধুরী বলেন, ‘সাকিবের বাঁ-হাতের লিটল ফিঙ্গারের জয়েন্ট ডিস-লোকেশন ছিল। সে মূলত ব্যাটিংয়ে সমস্যা অনুভব করছে। সে ব্যাটিংয়ে শতভাগ এফোর্ট দিতে পারছে না। বেশ কয়েকবার আমাদের জানিয়েছে। এই জন্য ওকে একজন হ্যান্ড সার্জনের কাছে পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়াতে। ডাক্তার ডেভিড হয় এর তত্ত্বাবধানে ওকে একটা ইনজেকশন দেয়। এরপর প্রদাহ কিছুটা কমে আসে। ফলে গত কয়েক মাস সে মোটামোটি পেইন ফ্রি থেকেই খেলতে পেরেছে। যদিও কিছু সমস্যা থেকেই গেছে।’

‘হ্যান্ড সার্জনের কথা মতো শর্ট টার্ম ম্যানেজমেন্টের জন্য ইনজেকশন দেয়া হয়েছে। কিন্তু লং টার্মে এটা খুব একটা কাজ করবে না। দল ফ্লোরিডা যাওয়ার পর সেখানকার ডাক্তার একটি ইনজেকশন দিয়েছেন। সেখানকার ডাক্তারও বলেছে এমন ম্যানেজমেন্ট খুবই অল্প সময়ের জন্য কাজে লাগবে। এই জন্য টিম ফেরার পর সাকিব, ম্যানেজমেন্ট ও আমরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে। কারণ অপারেশন হলে প্রায় দেড়-দুই মাস রিহ্যাবের দরকার পড়বে।’-বলেন দেবাশীষ চোধুরী।

চলতি বছরের ২৭ জানুয়ারি মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে বাঁ-হাতের আঙুলে চোট পান সাকিব। অ্যাপোলো হাসপাতালে ভর্তির পর আঙুলে পড়ে দশটি সেলাই।

পরে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিয়ে মার্চে নিধাস ট্রফিতে বাংলাদেশের জার্সিতে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যথায় নিয়েও অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে সোমবার শেষ হওয়া ক্যারিবীয়দের বিপক্ষে টি-টুয়েন্টিতে সিরিজসেরা হয়েছেন সাকিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনজুরিলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়ালে বিদ্রোহের আভাস

পরবর্তী

মুজিব থেকে সজীব বঙ্গবন্ধু স্যাটেলাইটের দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র

পরবর্তী

মুজিব থেকে সজীব বঙ্গবন্ধু স্যাটেলাইটের দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র

ভারতে আটক বোমারু মিজান ৫ দিনের রিমান্ডে

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT