সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে গলের বড় জয়

ক্রিকেট ম্যাচের সময় ব্যাটসম্যান স্টাম্পের সামনে দাঁড়িয়ে ব্যাট ধরেছেন, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলার পর বল হাতেও দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। দেশ সেরা ক্রিকেটারের অলরাউন্ড নৈপুণ্যে লঙ্কান প্রিমিয়ার লিগে বি-লাভ ক্যান্ডিকে বড় ব্যবধানে হারিয়েছে গল টাইটান্স।
কলম্বোতে গলের হয়ে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ২১ বলে ৩০ রান করেছেন সাকিব। বোলিংয়ে ৩ ওভারে মাত্র ১০ রান খরচায় নেন ২ উইকেট। সাকিব ঝলকে ক্যান্ডিকে ৮৩ রানে হারিয়েছে তার দল।
টস জিতে ব্যাটিংয়ে নামে গল। টপ-অর্ডার ব্যাটসম্যানরা দলকে ভালো শুরু এনে দিতে পারেননি। দশম ওভারে ৬০ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে যান সাকিব। টিম সেইফার্টের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ৫২ বলে তোলেন ৯৫ রান।
আঠারোতম ওভারে থানুকা দাবারের দারুণ ফিল্ডিংয়ে রান আউট হয়ে ফেরেন তিনি। এক ওভার পর ফেরেন সাইফার্টও। ৫টি করে চার-ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। দুজনের ব্যাটে ১৮০ রানের পুঁজি পায় গল।
জবাবে নেমে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় ক্যান্ডি। গলের হয়ে দুটি করে উইকেট নেন সাকিব, রাজিথা, এনগারাভা ও তাবরাইজ শামসি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






