চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের অনুপস্থিতিতে অধিনায়ক মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আঙুলের ইনজুরির কারণে সাকিব আল হাসান না থাকায় জিম্বাবুয় ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ টেস্ট এবং টি-টুয়েন্টি দলের নেতৃত্ব মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধেই ওঠার কথা ছিল। হচ্ছেও তাই। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক রিয়াদই নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সাকিবের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সাকিব বাংলাদেশ টেস্ট ও টি-টুয়েন্টি দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। মাশরাফী আছেন ওয়ানডে দলের নেতৃত্বে।

আঙুলের চোটে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের ফাইনাল না খেলেই দেশে ফিরে আসতে হয়েছিল সাকিবকে। ফিরেই হাসপাতালে ভর্তি হন ফোলা আঙুল নিয়ে। পরে দেখা যায় আঙুলে পুঁজ জমে গেছে। দেশে প্রাথমিক চিকিৎসা শেষে এখন অস্ট্রেলিয়াতে আছেন টেস্টও টি-টুয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক। সেখানে চিকিৎসা নিচ্ছেন আঙুল খেলার অবস্থায় ফিরিয়ে নিতে। মাঠে ফিরতে ২-৩ মাস সময় লাগবে তার।

মিরপুরে ২১ অক্টোবর হবে জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের পরপরই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল
লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ রাব্বি, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে সতর্ক করলেন ‘অপরাজিত’ স্পেন কোচ

জুলাই ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT