চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের মতো বার্নিকাটের স্যালুট

৯:১২ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৬
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সাকিবের একটি ছবি নিয়েই সরব পুরো সামাজিক যোগাযোগের মাধ্যম। কেউ তার সেই স্যালুট দেয়া ছবিটিই ফেসবুকে শেয়ার করছেন। আবার কেউ সাকিবের অনুকরণে নিজেও স্যালুট দিয়ে ছবি তুলছেন।

এবার সেই তালিকায় যোগ হলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে নিজের স্যালুট দেয়া ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশ টাইগার্সের ঐতিহাসিক সাফল্যে রাষ্ট্রদূত বার্নিকাটের অভিনন্দন। এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, সালাম বাংলাদেশ গো টাইগার্স।

মিরপুর টেস্টের তৃতীয় দিনে বেন স্টোকসকে বোল্ড আউট করেই এক ভিন্নরকম সেলিব্রেশন দেখান সাকিব আল হাসান। সোজা দাঁড়িয়ে এক্কেবারে স্যালুট ঠুকে বসেন তিনি।

এর আগে বাংলাদেশে সফররত ইংল্যান্ড দলের সঙ্গে দ্বিতীয় ওয়ানডের দিন জস বাটলারের আউটের উদযাপন নিয়ে বাকবিতণ্ডা শেষ অব্দি শাস্তিতে গড়ায়। মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমানের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়ার শাস্তি দেওয়া হয়। সসময় যথেষ্ট তিরস্কৃতও হন বাটলার।

বাংলাদেশ ও ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলে ফেসবুক-টুইটারে। অনাকাঙ্ক্ষিত সেই শাস্তিভোগের পর সাকিবের এই উদযাপন যেন স্বস্তি দেয় বাংলাদেশী ক্রিকেট ভক্তদের।

মিরপুর টেস্টের তৃতীয় দিনেই ১০৮ রানের বিশাল জয় তুলে নেয় টিম টাইগার্স। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৬টি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। সাকিব আল হাসান নেন ৪টি উইকেট।

Reneta

প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে ৬ নম্বরে নেমে বেন স্টোকস করেছিলেন ২৫ রান। সেই বেন স্টোকসকে বোল্ড আউট করেই স্যালুট ঠুকে বসেন সাকিব। সাকিবের স্যালুটে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্শা বার্নিকাটসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জুন ৬, ২০২৬

সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন-পুশব্যাক ইস্যুতে উত্তেজনা বাড়ছেই

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT