চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবময় দিনে সৌম্য-ঝরার শব্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ক্রিকইনফো

প্রথম দিনের স্বপ্নের পালে হাওয়া লেগেছে সোমবারের মিরপুরে। তার অনেকখানি কৃতিত্ব সাকিব আল হাসানের। এই নিয়ে ৯টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে পাঁচ উইকেট নেয়ার নজির গড়লেন তিনি। ইতিহাসে এমন কীর্তি আছে আর তিনজনের। এমন দিনে ৯ উইকেট হাতে রেখে ৮৮ রানে এগিয়ে থাকলেও সৌম্য-ঝরার শব্দ শোনা গেছে। দিনের খেলা শেষ হওয়ার আগের ওভারে অ্যাগারকে উড়িয়ে মারতে যেয়ে খাজার হাতে জীবন দিলেন নাকি একাদশের বাইরে যাওয়ার চাবি রাখলেন, সেটা ভাববার বিষয়।

সৌম্য ফিরে যাওয়ার পর বাকি সময়টুকু পার করতে ক্রিজে আসেন তাইজুল ইসলাম। নাইটওয়াচ-ম্যান তাইজুল (০) নিজের দায়িত্ব ঠিকভাবেই সামলেছেন। নয়টি বল খেলতে হয়েছে তাকে। সঙ্গে আছেন আগের ইনিংসে ৭১ রান করা তামিম ইকবাল। তিনি খেলছেন ৩০ রানে।

দ্বিতীয় দিন ১২৪ রানের ভেতর সাত উইকেট ফেলে দেয়ার পর অস্ট্রেলিয়ার অ্যাগার আর কামিন্সকে ফেরাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল বাংলাদেশ। চা বিরতি পর্যন্ত এই দুজন ১৯৩-এ টেনে আনেন দলকে।

বাংলাদেশ এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টেস্ট খেলেছে। তার তিনটিতে ইনিংস ব্যবধানে হার। এক ম্যাচে লিড নিতে পেরেছিল টাইগাররা।

দ্বিতীয় দিনের সকালে মিরপুরে ফিরে আসে প্রথম দিনের বিকেল। যাকে বলে যেখানে শেষ, সেখান থেকে শুরু। এদিন প্রথম সেশনেও তিনটি উইকেট তুলে নেন মিরাজ, সাকিবরা।

স্মিথকে (8) দিয়ে শুরু করেন মিরাজ। প্রথমদিন বিকেলে ঝড়ের মুখে ব্যাট করতে নেমে পরিস্থিতি সামলে নিয়েছিলেন অজি অধিনায়ক। দ্বিতীয় দিন সকালেও পরিস্থিতি নিজের করতে যেয়ে নিজেই গরম হতে চেষ্টা করেন। জিততে চান মানসিক যুদ্ধে। দ্বিতীয় ওভারে মিরাজকে ডাউন দ্য উইকেটে এসে হাঁকাতে যান। বল গ্রিপটার্ন করে উইকেট খেয়ে নেয়!

Reneta

এরপর তাইজুল ফেরান হ্যান্ডসকম্বকে (৩৩)।  ডিফেন্স করতে যেয়ে পেছনের পায়ে লাগিয়ে আবেদন দেখেই হাঁটা দেন। বল স্কিড করে হাঁটুর নিচে লাগে। তাতেই হ্যান্ডসকম্ব বুঝে নেন রিভিউ নেয়ার দরকার নেই।

লাঞ্চের ঠিক আগে সাকিব ফেরান রেনশকে (৪৫)। অফস্টাম্পের উপরের বল খেলতে যেয়ে কানায় লাগান। বল যায় শর্টস্লিপে দাঁড়ানো সৌম্যর কাছে। সৌম্যর হাত ছুঁয়ে বল সোজা তার মাথার উপর উঠে যায়। তিনি হাঁটুগেড়ে বসা অবস্থায়ই দ্বিতীয় দফায় তালুবন্দি করেন।

শেষদিকে সাকিবের দাপটের মুখে লিড হজম করেই থামতে হয় অতিথিদের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT