চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের হারিয়ে প্লেঅফে কলকাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ পূর্বাহ্ণ ২০, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে আইপিএলের ১১তম আসরে প্লেঅফে উঠে গেছে কলকাতা নাইটরাইডার্স। অন্যদিকে ম্যাচ হারলেও আগেই প্লেঅফ নিশ্চিত করা হায়দরাবাদ এই ম্যাচের পর সেরা দুইয়ের কোয়ালিফায়ারেও উঠে গেছে।

এদিন ব্যাট হাতে ৭ বলে ১০ রান করা সাকিব বল হাতে ৩ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।

১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করল সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার কলকাতার মাঠে হায়দরাবাদের হারে প্লে-অফের আশা টিকে আছে মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্সের।

মঙ্গলবার ‍ প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদের প্রতিপক্ষ কারা হবেন সেটি জানতে অপেক্ষা করতে হবে রোববার রাত পর্যন্ত। চেন্নাই সুপার কিংস ও কলকাতার পয়েন্ট সমান ১৬। এক ম্যাচ কম খেলা চেন্নাইয়ের শেষ ম্যাচ রোববার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। চেন্নাই জিতলে তারাই হবে সাকিবদের প্রতিপক্ষ। হেরে গেলে রান রেটে এগিয়ে থাকা দল হবে সাকিবদের প্রতিপক্ষ।

বুধবার এলিমিনেটর ম্যাচে খেলবে তৃতীয় ও চতুর্থ নম্বর দল। তিন দলের প্লে-অফ নিশ্চিত হয়ে থাকলেও চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেয়ার সুযোগ আছে রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের। রাজস্থানের ১৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা মুম্বাইয়ের ১২। রোববার বিকেলে নিজেদের শেষ ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে হারাতে পারলে প্লে-অফ নিশ্চিত করে মুম্বাই খেলবে এলিমিনেটর ম্যাচ। কেননা রানরেটে দিল্লির চেয়ে এগিয়ে মোস্তাফিজের দল।

শনিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে হায়দরাবাদের দেয়া ১৭৩ রানের লক্ষ্য ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে টপকে যায় কলকাতা। ক্রিস লিন ৫৫ ও রবিন উত্থাপা খেলেন ৪৫ রানের ইনিংস।

Reneta

নিজেদের মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পর শেষের ব্যর্থতায় ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭২ রানের বেশি করতে পারেনি হায়দরাবাদ। টপঅর্ডার ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ের দিনে লোয়ার মিডলঅর্ডার ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সাকিবই পেয়েছেন দুই অঙ্কের দেখা। এ বাঁহাতি দুটি বাউন্ডারির সাহায্যে ৭ বলে করেছেন ১০ রান।

শিখর ধাওয়ান ও শ্রীভাত গোস্বামী মিলে ওপেনিং জুটিতে যোগ করেন ৭৯ রান। পাওয়ার-প্লে’র ৬ ওভারে তোলেন ৬০ রান। ২৬ বলে ৩৫ রান করে গোস্বামী সাজঘরে ফিরলে ভাঙে ওপেনিং জুটি। ১৭ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে রানের চাকা সচল রাখেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

তিন নম্বরে নামা এ কিউই ব্যাটসম্যানের ইনিংসে ছিল তিনটি ছক্কা ও একটি চারের মার। ৩৯ বলে ফিফটি করে ধাওয়ান যখন সাজঘরে ফেরেন, দলের রান তখন ১৪১, বল বাকি ২৯টি। শেষ ২৯ বল থেকে মাত্র ৩১ রান আসে। হারাতে হয় ৬টি উইকেট। যার মধ্যে মনিষ পান্ডের ব্যাটে ২২ বলে ২৫ রান।

শেষের দিকে রান তুলতে পারেনি নিয়মিত বিরতিতে উইকেট হারানোয়। শেষ তিন বলে তিন উইকেট হারায় তারা। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন কলকাতার পেসার প্রাসিধ কৃঞ্চা। শেষ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে উইকেট পেলেও শেষের ব্যাটসম্যান হন রানআউট। ৪ ওভারে ৩০ রান দিয়ে চার উইকেট শিকার করে সেরা বোলার ২২ বছরের এই তরুণ।

জবাব দিতে নেমে ঝড়ো শুরু করেন সুনিল নারিন ও ক্রিস লিন। ৩ ওভারে দুই ব্যাটসম্যান মিলে তোলেন ৪০ রান। চতুর্থ ওভারে সাকিব বোলিংয়ে এসে আনেন ব্রেক থ্রু। ভয়ঙ্কর হয়ে ওঠা নারিনকে সাজঘরে পাঠান চার ও ছক্কা হজম করে। পরের বলটিও বাউন্ডারি হাঁকাতে গেলে লংঅনে মনিষ পান্ডের হাতে ধরা পরেন নারিন। আউট হওয়ার আগে করেন ১০ বলে ২৯ রান। আরেক ওপেনার ক্রিস লিন ৫৫ রান করে যখন ফেরেন, ততক্ষণে ১০০ পেরিয়ে জয় দেখতে থাকে কলকাতা। অধিনায়ক দিনেশ কার্তিক ২২ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ শেষ করেন।

দুদলের প্রথম দেখায় সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে নিজেদের মাঠে হেরেছিল কলকাতা। প্রতিপক্ষের মাঠে ফিরে সে প্রতিশোধ নিল তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin4

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT