চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২০
- সেমি লিড, অপরাধ, জনপদ, সিলেট
A A

সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওতে ধারালো অস্ত্র দেখিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রনসি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সামিউল এ তথ্য নিশ্চিত করেছেন।

সাকিবকে হুমকি দেওয়ার ঘটনায় গতকাল রাতে সিলেটের জালালাবাদ থানার উপপরিদর্শক মাহবুব মোর্শেদ বাদী হয়ে মহসিন তালুকদারকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

Banglabid

ভিডিওটির ব্যাপক সমালোচনা হওয়ার পর থেকে মহসিন পলাতক ছিল। মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে।

গত শনিবার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। সম্প্রতি কালীপূজার একটি অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে সাকিবকে কুপিয়ে হত্যার হুমকি দেন ২৫ বছর বয়সী এই যুবক। সেই সঙ্গে অকথ্য ভাষায় সাকিবকে গালাগালি করেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও লাইভের এসে আগের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

ভিডিওতে মহসিন বলেছিল, সাকিবকে সুযোগ দিতে এবং সাকিবের মতো বাকি সব সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবারও লাইভ করছেন তিনি।

Reneta

হুমকি দেওয়া প্রথম ভিডিও গতকাল বিকালে ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে দ্বিতীয় ভিডিওটি মঙ্গলবার সকাল পর্যন্ত সরানো হয়নি।

পূজার নিমন্ত্রণে অংশ নেওয়া এবং এক ভক্তের মোবাইল ভাঙার বিষয়ে গতকাল নিজের অবস্থান পরিষ্কার করেন সাকিব।

গত ২৯ অক্টোবর এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হন শীর্ষ এই অলরাউন্ডার। ৬ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন।

গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লেয়ার্স ড্রাফট থেকে সাকিবকে দলে নেয় জেমকন খুলনা। সেদিনই কলকাতার কাঁকুড়গাছি সম্মিলিত সর্বজনীন শ্যামাপূজার এক অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে ভারতে যান তিনি। শুক্রবার দেশে ফিরে আসেন। রোববার থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে স্কিল অনুশীলন শুরু করেছেন সাকিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT