চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে যে শর্ত জুড়ে দিল বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল খেলতে যেতে অনাপত্তিপত্র পেয়ে গেছেন সাকিব আল হাসান। সদ্যই আঙুলের চোট থেকে সেরে ওঠায় ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে তাকে শর্তও জুড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটি হল, শারীরিক অবস্থার আপডেট নিয়মিত জানাতে হবে বিসিবির ডাক্তার-ফিজিওকে। যেটি উল্লেখ করা হয়েছে অনাপত্তিপত্রে।

‘আমরা চেষ্টা করছিলাম সাকিবের ফিটনেস প্রসঙ্গে সম্পূর্ণ বুঝে তার এনওসি (নো অবজেকশন লেটার) দেয়ার জন্য। আমরা আজ চিকিৎসকের যে মতামত পেয়েছি তার উপর ভিত্তি করে এনওসি ইস্যু করে দিয়েছি। এনওসিতে উল্লেখ করে দেয়া আছে, যেন টাইম-টু-টাইম আমাদের মেডিকেল টিম ও ফিজিও থেরাপিস্টের সাথে তার যোগাযোগ থাকে এবং ফিটনেস সম্পর্কে জানানো হয়।’

বৃহস্পতিবার মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে শর্তের কথা জানালেন এভাবেই।

Banglabid

২৩ মার্চ শুরু হয়ে আইপিএল চলবে ১২ মে পর্যন্ত। মাঝামাঝি সময়ে মিরপুরে শুরু হবে বাংলাদেশের আয়ারল্যান্ড সফরের প্রস্তুতি ক্যাম্প। সেক্ষেত্রে সাকিবকে মাঝপথে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘সাকিব কবে দলের (বাংলাদেশ) সাথে যোগ দেবেন বা কোন সময়ে যোগ দেবেন, সেটি টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে এবং ক্রিকেট পরিচালনা বিভাগ এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে।’

আইপিএল শুরুর অল্প কয়েকদিন আগেই ফিট হয়ে উঠেছেন সাকিব। ব্যাটিং-বোলিং অনুশীলনে নেই আর অস্বস্তি। প্রিমিয়ার লিগের নির্ধারিত ম্যাচ শেষ হয়ে গেলে শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে গত মঙ্গলবার বিকেলে তার ধুমধাড়াক্কা ব্যাটিং প্রদর্শনীই বলে দিচ্ছিল ফিটনেসে উন্নতির সবশেষ অবস্থা। বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, সাকিব পুরোপুরি ফিট। হায়দরাবাদের ডেরায় যোগ দেয়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৯ আইপিএললিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবৈধ অস্ত্রধারীরাই বাঘাইছড়ি হত্যাকাণ্ডে জড়িত: তদন্ত কমিটি

পরবর্তী

পুরস্কার জিতলো নির্মাণাধীন বাংলাদেশি প্রামাণ্যচিত্র

পরবর্তী

পুরস্কার জিতলো নির্মাণাধীন বাংলাদেশি প্রামাণ্যচিত্র

কাতালোনিয়ার প্রথম আন্তর্জাতিক ম্যাচে জাভি-পিকে!

সর্বশেষ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT