চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে নিয়েই লাহোরে অনুশীলন শুরু করল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। ছুটির মেয়াদ পূর্ণ হতেই যোগ দিলেন পাকিস্তানে চলতি সফরে বাংলাদেশ দলের অনুশীলনে।

প্রথমে যুক্তরাষ্ট্র মেজর ক্রিকেট লিগে খেলেন সাকিব, তারপর অংশ নেন কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি টুর্নামেন্টে। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দুবাই হয়ে বুধবার লাহোর পৌঁছান টাইগার অলরাউন্ডার। নেমে পড়েন টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে।

বিসিবির মিডিয়া বিভাগের পাঠানো বাংলাদেশ দলের অনুশীলন ছবিতে দেখা যায় লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে সাকিব ব্যাট হাতে নেটে ঝালিয়ে নিচ্ছেন। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলাপ করতে দেখা যায় তাকে।

মঙ্গলবার পাকিস্তান পৌঁছায় বাংলাদেশ দল। বুধবার শুরু হয় টেস্ট সিরিজের অনুশীলন।

স্কোয়াড ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এ বছরের সবগুলো টেস্ট খেলবেন সাকিব এবং নিয়মিত অংশ নেবেন অনুশীলনে। কথা রেখেছেন টাইগার অলরাউন্ডার। রাওয়ালপিন্ডিতে আগামী ২১ অগাস্ট শুরু হবে প্রথম টেস্ট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনুশীলনটেস্ট সিরিজবাংলাদেশ-পাকিস্তানলাহোরলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে পরস্পরবিরোধী দুই মিছিলে হাজার হাজার মানুষ

মে ১৭, ২০২৬

ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ছোট কাকু সিরিজের

মে ১৭, ২০২৬

দেশে ৬০ লাখের বেশি এলপিজি সিলিন্ডার ব্যবহারকারী

মে ১৭, ২০২৬

আসন্ন ঈদযাত্রায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT