চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজনৈতিক কারণে লম্বা সময় ধরে দেশের বাইরে সাকিব আল হাসান। খেলা হচ্ছে না জাতীয় দলের জার্সিতেও। তবে বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব বিবেচিত হবেন।

শনিবার বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

বলেন ‘আমাদের বোর্ডে এ বিষয়ে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সাকিব আল হাসানকে সময়মতো পাওয়া, ফিটনেস এবং এক্সেসিবিলিটি আর যেখানে খেলা হবে ওখানে যদি উপস্থিত থাকার মতো অবস্থা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক কমিটি সাকিবকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচনা করবে। সাকিব যাতে অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারে, বোর্ড এনওসি দেবে প্রয়োজন মতো।’

আমজাদ জানান, সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও করেছে বিসিবি। তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বোর্ড সরকারের সঙ্গে আলোচনা করবে।

বিশ্বকাপ ইস্যুর মধ্যে সাকিবের প্রসঙ্গ কীভাবে আসলো সেটা নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘আমাদের একটা এজেন্ডা ছিল ক্রিকেট অপারেশন্সে যে, আমাদের ২৭ জন চুক্তিবদ্ধ হবে সেখানে খেলোয়াড় তালিকা নিয়ে। গ্রেড এ, বি, সি যেগুলো ছিল। তখন আলোচনা প্রসঙ্গে আমাদের একজন পরিচালক আলোচনা সাপেক্ষেই প্রস্তাবটা দিয়েছেন যে, সাকিব আল হাসান আগ্রহী এবং সাকিবের সাথে কথা হয়েছে আমাদের, সে খেলতে চায়। সভাপতিকে (আমিনুল ইসলাম) বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অনুমোদন করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি।’

তিনি আরও বলেন, ‘সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কীভাবে কী হবে এটা আলাদা ব্যাপার, সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। আমাদের বোর্ডের যে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা হবে, সেখানে আমরা সাকিবকে রাখার প্রস্তাব রেখেছি। সাকিব দেশে এসে অবসর নেবে, এটা তার একটা ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড, এমন খেলোয়াড় আমরা আর ১০০ বছরেও পাব না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্রাজেডির এক বছর, নিহতদের স্মরণে নানা কর্মসূচি

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ২৭ জুলাই, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২১, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT