চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে ছাড়াই উড়ন্ত জয় কলকাতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টুয়েন্টিতে ম্যাচ সেরা পারফরম্যান্স ছিল বাংলাদেশের জয়ে। জাতীয় দলের খেলা শেষে লঙ্কা থেকেই ভারতের উদ্দেশ্যে উড়াল। সাকিব আল হাসান এখন কেকেআরের ডেরায়। তবে প্রথম ম্যাচেই তাকে মাঠে নামিয়ে দেওয়ার ঝুঁকি নেয়নি শাহরুখ খানের দল। বিশ্বসেরা অলরাউন্ডারকে বিশ্রামে রেখেই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গুজরাট লায়ন্সের বিপক্ষে তাদের জয়টি ১০ উইকেটের।

নিজেদের মাঠে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নামে গুজরাট। দলীয় ২২ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান জেসন রয় (১৪) ফিরে যান। তবে মিনি-ঝড় চালিয়ে গেছেন ব্রেন্ডন ম্যাককালাম এবং সুরেশ রায়না। ম্যাককালাম ৪ চার ২ ছয়ে ২৪ বলে ৩৫ রানে আউট হন।

সেখান থেকে রানের চাকা সচল রাখেন রায়না। দীনেশ কার্তিককে সঙ্গী করে দলকে এনে দিয়েছেন ৫ উইকেটে ১৮৩ রানের বিশাল সংগ্রহ। ৫১ বলে ৬৮ রান করে রায়না থেকেছেন অপরাজিত। আর কার্তিক করেছেন ৬ চার ২ ছয়ে ২৫ বলে ৪৭ রান।

বিশাল লক্ষ্য তাড়া করতে যেয়ে তেড়েফুঁড়ে খেলেছেন নাইট রাইডার্সের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। ক্রিস লিন এবং গৌতম গম্ভীর প্রতিপক্ষকে কোন সুযোগই দেননি। এদিন তাদের আউট করার কেউ ছিল না নায়ন্সে! ৩১ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছেড়েছেন দুজনে।

আক্রমণাত্মক ক্রিকেট খেলে লিন করেছেন ৪১ বলে অপরাজিত ৯৩ রান। ইনিংসটি ৬ চার ও ৮ ছয়ে সাজানো। আর বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়ে গম্ভীর অপরাজিত ছিলেন ৭৬ রানে। ৪৮ বলে বাঁহাতি এই ব্যাটসম্যান ১২ চারে ইনিংস খেলেছেন। ম্যাচ সেরা ক্রিস লিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT