চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে ছাড়াই আয়ারল্যান্ডের বিমানে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ০১, মে ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দলের সঙ্গে আয়ারল্যান্ডে যাচ্ছেন না সাকিব আল হাসান। টাইগার স্কোয়াডের সবাই বুধবার সকাল ৯টার মধ্যে বিমানবন্দরে পৌঁছে গেলেও দেখা যায়নি টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডারকে। জানা গেছে সন্ধ্যা সাড়ে ৭টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা হবেন সাকিব। টিকিট করা হলেও পরিবার নিয়ে যাবেন বলে নিজের ইচ্ছাতেই দলের সঙ্গে যাননি এ ক্রিকেটার।

বাংলাদেশ দলকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ডাবলিনগামী বিমান ছেড়েছে সকাল সাড়ে ১০টায়। শেষমুহুর্তে আয়ারল্যান্ড সফরের দলে যোগ হওয়া ফরহাদ রেজা রওনা হন মঙ্গলবার দিবাগত রাতে। বাকি ১৭ ক্রিকেটার গেছেন একইবহরে।

বিশ্বকাপ দলের ফটোসেশনে ছিলেন না সাকিব। একজন ক্রিকেটার কম নিয়েই মিরপুরে আনুষ্ঠানিকতা সেরেছে বাংলাদেশ। যে কারণে লজ্জায় পড়তে হয়েছিল বিসিবিকে। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ফটোসেশনে থাকতে না পারা সাকিবের নিজের জন্যই দুর্ভাগ্য।

Banglabid

সেই ছবিটার মতোই হল বিমানযাত্রাও। অনুপস্থিত সাকিব। জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের সময়ে খেলেছেন আইপিএল। দেশে ফিরে এলেও ছিলেন না ফটোসেশনে। এতে দলের সংহতি নষ্ট হয় কিনা- এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেছিলেন, খেলোয়াড়রা সবাই অভ্যস্ত হয়ে গেছে।

এবার সাকিবকে ছাড়াই বিমানে চড়তে হল মাশরাফী বিন মোর্ত্তজার দলকে। পুরো দল সংঘবদ্ধ হতে পারল না দেশ ছাড়ার সময়ও।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ বিশ্বকাপ মিশনের অংশ হয়ে গেছে সূচি চূড়ান্ত হওয়ার পরপরই। বিশ্বকাপ-লাগোয়া সিরিজ বলে এটিকে জন্য আলাদা কিছু ভাবার সুযোগ নেই। আর যেহেতু ইংল্যান্ড-আয়ারল্যান্ডের কন্ডিশনেও আছে মিল। সবমিলিয়ে ত্রিদেশীয় সিরিজকে বিশ্বকাপ থেকে আলাদা করা হচ্ছে না মোটেও। স্বাগতিকরা ছাড়াও সেখানে আরেক প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT