চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৫
অন্যান্য, আদালত
A A

মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল বাতিল করে ফাঁসির রায় বহাল রেখেছেন আদালত। মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের পঞ্চম আপিল মামলার রায় ঘোষণা করা হলো।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ বুধবার এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মামলাটি আপিল বিভাগে বুধবারের কার্যতালিকার ১ নম্বরে রাখা হয়েছিলো।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ চারটি অভিযোগে ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।

Banglabid

গণহত্যা, হত্যার ৪ অভিযোগে ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড, একইসঙ্গে গণহত্যা ও হত্যার আরও ৩ অভিযোগে ২০ বছর করে এবং নির্যাতনের ২ অভিযোগে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আপিলের রায়ে শুধুমাত্র একটি অপহরণের অভিযোগে দেওয়া ২০ বছরের কারাদণ্ড থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে খালাস দেওয়া হয়েছে।

এর আগে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার আপিলের রায় ঘোষণা করেছেন আদালত। তাদের মধ্যে কামারুজ্জামান ও কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে। আর আজীবন কারাদণ্ডাদেশ ভোগ করছেন সাঈদী। মুজাহিদের মৃত্যুদণ্ড বহালের পূর্ণাঙ্গ রায় এখন প্রকাশের অপেক্ষায় আছে।

সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর মৃত্যু পরোয়ানা জারি করবেন ট্রাইব্যুনাল। মৃত্যু পরোয়ানা সাকা চৌধুরীকে পড়ে শোনাবেন কারা কর্তৃপক্ষ। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশের ১৫ দিনের মধ্যে রায়ে রিভিউ আবেদন করতে পারবেন সালাউদ্দিন কাদের চৌধুরী।

Reneta

রিভিউ আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে এবং তাতে মৃত্যুদণ্ড বহাল থাকলে সংবিধান অনুযায়ী সাকা চৌধুরীকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ দেওয়া হবে। রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি ফয়সালা হয়ে গেলে সাকার নিকট আত্নীয়রা তার সাথে দেখা করার পরে কারা কর্তৃপক্ষের ফাঁসির আদেশ বাস্তবায়ন করবে। সাকা চৌধুরীর ক্ষেত্রে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানের রায় বাস্তবায়নের প্রক্রিয়াগুলো দৃষ্টান্ত হিসাবে সামনে থাকছে।

২০১২ সালের ডিসেম্বরে অন্য একটি মামলায় গ্রেফতার হলেও একই বছরের ৩০ ডিসেম্বর তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটকাদেশ দিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা

পরবর্তী

সাকার ফাঁসির রায়ে সন্তুষ্ট গণজাগরণ মঞ্চ

পরবর্তী

সাকার ফাঁসির রায়ে সন্তুষ্ট গণজাগরণ মঞ্চ

এই রায় না হলে হতাশ হতাম: অ্যাটর্নি জেনারেল

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT