চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকার রায়ে বিএনপি হতাশ, বিস্মিত ও বেদনাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০১৫
রাজনীতি
A A

মানবতাবিরোধী অপরাধের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় আপিল বিভাগেও বহাল থাকার পর তাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে ‍অভিযোগ করে বিএনপির মুখপাত্র বলেছে, এই রায়ে আমরা হতাশ, বিস্মিত ও বেদনাহত।

বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়া জানায় দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, আমরা এই রায়ে সংক্ষুব্ধ ও সত্যিই মর্মাহত। অামাদের দল মনেকরে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। এই মামলার বিচারে আইনি স্বচ্ছতার অভাব ও নানা ত্রুটি বিচ্যুতি রয়েছে।

রিপন আরো বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী অভিযুক্ত হওয়ায় আমরা বিস্মিত। তার আইনজীবীদের মতো আমাদের দলও মনেকরে তিনি ন্যায় বিচার লাভ করেননি। অন্যায্যভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা লক্ষ করেছি, এই বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য রাজনৈতিক চাপ অব্যাহত ছিলো। তারপরও আমরা আইনের শাসন ও বিচার বিভাগের প্রতি বরাবর আস্থা রেখে এসেছি।

যুদ্ধাপরাধী হিসেবে এরআগে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নেতাদের রায়ের বিষয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও সালাউদ্দিন কাদের চৌধুরীর বিষয়ে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বিএনপি।

Reneta

এরআগে ট্রাইব্যুনালের রায়ে তার ফাঁসির আদেশ হওয়ার পরও একই ধরণের প্রতিক্রিয়া জানিয়েছিলো দলটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাকা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

মে ৩০, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে

মে ৩০, ২০২৬

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

মে ২৯, ২০২৬

ভারতের বিপক্ষে খেলা হলে আমাদের এনার্জি বেড়ে যায়: সুরভী

মে ২৯, ২০২৬

ভারতের চেয়ে বেশি সুযোগ পেলেও কাজে লাগাতে পারিনি: শামসুন্নাহার

মে ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT